ঢাকা ১৪ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক মুক্তিযোদ্ধাসহ আরও যাদের ভাতা বাড়বে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ দগ্ধ ৫ কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা সৌদি হজমন্ত্রীর সৌদি আরবে মুরাদনগরের প্রবাসী রাসেলের মৃত্যু, মরদেহ দেশে আনার আকুতি পরিবারের কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

চৌদ্দগ্রামে ৪০ কেজি গাঁজাসহ আটক ২

অনলাইন সংস্করণ
৫ এপ্রিল ২০২১, ১১:৩৯ পূর্বাহ্ণ ১৪ বার পঠিত
চৌদ্দগ্রামে ৪০ কেজি গাঁজাসহ আটক ২
চৌদ্দগ্রাম প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার লাটিমী এলাকায় অভিযান চালিয়ে প্রাইভেটকার বোঝাই ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১ এর একটি টিম। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো; কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার শ্রীগাংতা গ্রামের মোঃ ফুল মিয়া এর ছেলে মোঃ জসিম উদ্দিন ও চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার ইমাম নগর গ্রামের মোঃ আব্দুল জলিল এর ছেলে মোঃ নুরুল কাদের। সোমবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাটিমী এলাকায় সোমবার ভোরে অভিযান চালায় র‌্যাব-১১ এর একটি টিম। অভিযানকালে প্রাইভেটকার বোঝাই ৪০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী জসিম উদ্দিন ও নুরুল কাদেরকে আটক করা হয়। একই সাথে গাঁজা পাচারকাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। র‍্যাবের প্রাথমিক অনুসন্ধান ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে তারা গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। র‍্যাবের অধিনায়ক তালুকদার নাজমুস সাকিব আরও বলেন, ‘মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে আটককৃতদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন’।

আরও পড়ুন