ঢাকা ১৩ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক মুক্তিযোদ্ধাসহ আরও যাদের ভাতা বাড়বে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ দগ্ধ ৫ কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা সৌদি হজমন্ত্রীর সৌদি আরবে মুরাদনগরের প্রবাসী রাসেলের মৃত্যু, মরদেহ দেশে আনার আকুতি পরিবারের কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

ঝিকরগাছায় ২ কিলোমিটার রাস্তা সংস্কার করলেন দুই সমাজ সেবক

অনলাইন সংস্করণ
২৪ জুন ২০২১, ৪:৩৬ অপরাহ্ণ ৭ বার পঠিত
ঝিকরগাছায় ২ কিলোমিটার রাস্তা সংস্কার করলেন দুই সমাজ সেবক
সোহেল রানা, যশোর প্রতিনিধিঃ
যশোরের ঝিকরগাছায় দীর্ঘদিন ধরে চলাচলে অনুপযোগী গ্রামীণ কাঁচা সড়কে ইট-বালি ভরাট করে এক দিনে সংস্কারের পর চলাচলে উপযোগী করে দিলেন বীর মুক্তিযোদ্ধার সন্তান ও তরুণ সমাজ সেবক ডাঃ বিল্লাল হোসেন এবং সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলী নামে দুইজন উদ্যোক্তা । বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ১১টায় যশোরের ঝিকরগাছা উপজেলার ৫নং পানিসারা ইউনিয়নের শিওরদাহ পুলিশ ফাঁড়ির সামনে কুলিয়া গ্রামের কাঁচা রাস্তাটি সংস্কার করেন তারা। এলাকাবাসী জানান,গ্রামীণ জরাজীর্ণ রাস্তাটি সংস্কারের জন্য ইতোপূর্বে মেম্বার ও চেয়ারম্যানদের কাছে জানানো হলেও তারা কোন কর্ণপাত করেননি।অথচ এই গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি দাখিল মাদ্রাসা,স্থানীয় বাজারসহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। বর্ষাকালে বিদ্যালয় ও মাদ্রাসার ছাত্র -ছাত্রী ও এলাকাবাসীর কাঁদাপানি মাড়িয়ে বিদ্যালয় ও স্থানীয় হাট বাজারে যেতে হতো। কোমলমতি ছাত্র-ছাত্রী ও স্থানীয় এলাকাবাসীর সুবিধার্থে উপজেলার কুলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধার সন্তান ও তরুণ সমাজ সেবক ডাঃ বিল্লাল হোসেন এবং বিশিষ্ট সমাজসেবক সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলী ব্যক্তিগত উদ্যোগে স্থানীয় ইটভাটা থেকে ইট-বালি ক্রয় করে এলাবাসীর সহযোগিতায় একদিনে দুই কিলোমিটার রাস্তা চলাচলের উপযোগী করে দেন।আজ আমাদের রাস্তাটি এই দুই আলোকিত মানুষের জন্য সংস্কার হওয়ায় আমরা গ্রামবাসী অনেক খুশি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বিশিষ্ট সমাজ সেবক মীর বাবর জান বরুন, ইউপি সদস্য আনারুল ইসলাম, সাবেক মহিলা ইউপি সদস্য হাসনা হেনা, ডাঃ জবেদ আলীসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

আরও পড়ুন