ঢাকা ১৪ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক মুক্তিযোদ্ধাসহ আরও যাদের ভাতা বাড়বে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ দগ্ধ ৫ কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা সৌদি হজমন্ত্রীর সৌদি আরবে মুরাদনগরের প্রবাসী রাসেলের মৃত্যু, মরদেহ দেশে আনার আকুতি পরিবারের কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

দরিদ্র ও মেধবী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা, পুরষ্কার ও সংবর্ধনায় বাঙ্গরাবাজার থানা নোবেল সোসাইটি

অনলাইন সংস্করণ
৩১ ডিসেম্বর ২০২৪, ৯:৫৬ পূর্বাহ্ণ ১৩ বার পঠিত
দরিদ্র ও মেধবী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা, পুরষ্কার ও সংবর্ধনায় বাঙ্গরাবাজার থানা নোবেল সোসাইটি
  • মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
‎কুমিল্লার মুরাদনগরে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের  আর্থিক সহযোগিতা এবং শ্রেণিভিত্তিক মেধাবী শিক্ষার্থীদের পুরষ্কার ও সংবর্ধনায় এগিয়ে এসেছে বাঙ্গরাবাজার থানা নোবেল সোসাইটি। ‎ ‎সোমবার সকালে উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন কোরবানপুর গোলাম মোস্তফা উচ্চবিদ্যালয়ের অডিটোরিয়ামে শিক্ষার্থীদের মাঝে এসব সংবর্ধনা দেয়া হয়। বিভিন্ন শ্রেণিতে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে এসব পুরস্কার প্রদান করা হয়। এর আগে গতকাল কুড়াখাল উচ্চবিদ্যালয় ও খামারগ্রাম ও. এস ইসলামিয়া আলিম মাদরাসাও পুরস্কার ও সংবর্ধনা দেওয়া হয়েছে। ‎ ‎কোরবাপুর গোলাম মোস্তফা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. জে. নাঈয়ুম ভুঁইয়া'র সভাপতিত্বে এবং বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও সংগঠনের অন্যতম উদ্যোক্তা মো. ওবায়দুল্লাহ অবিদ'র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী এবং কোরবানপুর গ্রামের কৃতি সন্তান ড. সফিকুল ইসলাম বলেন, বাঙ্গরাবাজার থানা নোবেল সোসাইটি যে উদ্যোগ গ্রহণ করেছে তা শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ ধরনের কার্যক্রম আমাকে সবসময়ই অনুপ্রাণিত করে। সংগঠনের সহায়তায় সবসময় আমাকে পাশে পাবেন বলেও তিনি আশা ব্যক্ত করেছেন। তিনি আরও বলেন, আমার মাসিক আয়ের একটা নির্দিষ্ট অংশ মাদকাসক্ত নির্মুল এবং তাদের নিরাময় ও পুনর্বাসনের জন্য ব্যয় করবো ইনশাআল্লাহ! এজন্য আমি আপনাদের সহযোগিতা চাই। ‎ ‎প্রধান আলোচকের বক্তব্যে সংগঠনের আহবায়ক এম আই জামাল সিদ্দিকী বলেন, শিক্ষার্জন করার পাশাপাশি নৈতিকতার উপর বেশি গুরুত্ব দিতে হবে। এজন্য শিক্ষকগনকে অনুরোধ করে বলেন, দয়া করে আপনারা শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের পাশাপাশি নৈতিক শিক্ষার উপর বেশি গুরুত্ব দিবেন। সমাজকে আলোকিত করতে নৈতিক শিক্ষার বিকল্প নেই। তিনি তাঁর বক্তব্যে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাখ্যা করেন। শিক্ষা-সমৃদ্ধি ও সমাজকল্যাণে নিবেদিত এই স্লোগানকে সামনে রেখে বাঙ্গরাবাজার থানা নোবেল সোসাইটি আরও শিক্ষামূলক ও সমাজকল্যাণে কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। ‎ ‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৪ নং পূর্ব ধইর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু শুকলাল দেবনাথ, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক রোটারিয়ান আবিদ হোসেন অবিদ, বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ের শিক্ষক মো. ওবায়দুল্লাহ অবিদ, ইব্রাহীমপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষক মো. জুমান আলী এবং বাঙ্গরাবাজার থানা নোবেল সোসাইটির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য মো. ইকবাল হোসেন। ‎ ‎অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সভাপতি কবি মুনিরুল ইসলাম সাহেব। ‎ ‎এসময় আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষানুরাগী কাজী মাহমুদ সাহেব, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, সদস্য আকাশ আহমেদ ও বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী এবং সমাজের অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন