ঢাকা ১৩ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক মুক্তিযোদ্ধাসহ আরও যাদের ভাতা বাড়বে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ দগ্ধ ৫ কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা সৌদি হজমন্ত্রীর সৌদি আরবে মুরাদনগরের প্রবাসী রাসেলের মৃত্যু, মরদেহ দেশে আনার আকুতি পরিবারের কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

দাউদকান্দিতে প্রধান শিক্ষকের উপর হামলর প্রতিবাদে মানববন্ধন

অনলাইন সংস্করণ
১৪ জানুয়ারি ২০২১, ১০:৪৫ পূর্বাহ্ণ ১২ বার পঠিত
দাউদকান্দিতে প্রধান শিক্ষকের উপর হামলর প্রতিবাদে মানববন্ধন
দাউদকান্দি  প্রতিনিধিঃ
কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাটখোলা বহুমূখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হক এর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্টিত। বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, ও ম্যানেজিং কমিটির আয়োজনে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে বিদ্যালয় সংলগ্ন মালিগাও সড়কে এ মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শাহনেওয়াজ ভূইয়া, সহকারী প্রধান শিক্ষক জসিম উদ্দিন ঢালী, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মোশারফ হোসেন, শিক্ষক প্রতিনিধি শাহাজাহান খান, দাতা সদস্য মুক্তিযোদ্ধা জহিরুল হক ভূইয়া প্রমূখ। প্রধান শিক্ষকের উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানিয়ে বক্তারা বলেন, বিদ্যালয়ের অফিস সহকারী বিল্লাল হোসেনকে টাকা আত্মসাতের অভিযোগসহ বিভিন্ন মামলার কারণে সাময়িক বরখাস্ত করার পর নানা ভাবে প্রধান শিক্ষককে হুমকি দিয়ে আসছে। বিল্লালকে চাকরিতে বহাল না করায়, সে কাউকে দিয়ে এ হামলার ঘটনা ঘটিয়েছে বলে আমরা মনে করি। প্রসঙ্গত, হাটখোলা বহুমূখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হকের উপর বুধবার ( ১৩ জানুয়ারি) সকালে উপজেলার পুটিয়া এলাকায় হামলার ঘটনা ঘটে। আহত প্রধান শিক্ষক দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন