ঢাকা ১৩ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক মুক্তিযোদ্ধাসহ আরও যাদের ভাতা বাড়বে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ দগ্ধ ৫ কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা সৌদি হজমন্ত্রীর সৌদি আরবে মুরাদনগরের প্রবাসী রাসেলের মৃত্যু, মরদেহ দেশে আনার আকুতি পরিবারের কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে কুমিল্লায় ১২ নেতা-কর্মী আটক

অনলাইন সংস্করণ
৩১ অক্টোবর ২০২৫, ৫:৪৭ অপরাহ্ণ ৩৪ বার পঠিত
নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে কুমিল্লায় ১২ নেতা-কর্মী আটক
অনলাইন ডেস্ক: নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে কুমিল্লায় ছাত্রলীগুযুবলীগের ১২ নেতা-কর্মী আটক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়ার ঘটনায় কুমিল্লায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১২ নেতাকর্মীকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন সড়কে অনুষ্ঠিত ওই ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর শুক্রবার (৩১ অক্টোবর) ভোরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন—আকরাম হোসেন ওকি (২৮), মো. সাগর (২৪), মো. মহিউদ্দিন সুমন (৩২), মোহাম্মদ রাসেল হোসেন (৩০), মো. ফয়সাল (২৮), মাকসুদুর রহমান ওরফে বাবলু (৩১), আমিন খান নাহিদ (৩০), তুহিন আলম (২৮), কাজী শামসুল আলম (৫২), মোহাম্মদ মোবারক হোসেন রুবেল (৩৫), আব্দুল্লাহ আল হাদী (৩৬) ও গোলাম কিবরিয়া চৌধুরী (২৭)। পুলিশ সূত্রে জানা গেছে, মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের পরিচয় শনাক্ত করে অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পুলিশ সুপারের কার্যালয় ও কোতোয়ালি থানার সামনেই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে একটি মিছিল বের করা হয় বলে জানা যায় । ৪৯ সেকেন্ডের ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। বিভিন্ন সূত্রে জানা যায়, মিছিলে অংশগ্রহণকারীদের বেশিরভাগই ছিল ভবঘুরে ও টোকাই প্রকৃতির। এতে কুমিল্লা মহানগর ছাত্রলীগের সভাপতি নুর মোহাম্মদ সোহেল, সাধারণ সম্পাদক মোশাররফ রহমান মুনসহ কয়েকজন সক্রিয় ছিলেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম বলেন, “মিছিলের ঘটনায় আমরা অভিযান চালিয়ে ১২ জনকে আটক করেছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।” অতিরিক্ত পুলিশ সুপার মো. রাশেদুল হক চৌধুরী জানান, “ভিডিও ফুটেজ পর্যালোচনা করে শনাক্তের পর অভিযান পরিচালনা করা হয়েছে।

আরও পড়ুন