ঢাকা ১৩ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক মুক্তিযোদ্ধাসহ আরও যাদের ভাতা বাড়বে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ দগ্ধ ৫ কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা সৌদি হজমন্ত্রীর সৌদি আরবে মুরাদনগরের প্রবাসী রাসেলের মৃত্যু, মরদেহ দেশে আনার আকুতি পরিবারের কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবলের ফাইনালে চ্যাম্পিয়ন সদর ইউনিয়ন

অনলাইন সংস্করণ
৩ জুন ২০২১, ৬:১৯ পূর্বাহ্ণ ৯ বার পঠিত
বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবলের ফাইনালে চ্যাম্পিয়ন সদর ইউনিয়ন
মাহবুব আলম আরিফ:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালক (অনুর্ধ্ব-১৭) ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার ধামঘর ইউনিয়নের লক্ষীপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মআহসানুল আলম সরকার কিশোর। মোঃ রাসেল মিয়া, বেলাল উদ্দিন আহম্মেদ, নজরুল ইসলাম ও মাহবুব আলম আরিফের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাড. আবুল কালাম আজাদ তমাল, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান, ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, শাহজাহান বিএসসি, আবুল হাসেম, কেন্দ্রীয় মৎসজীবী লীগের সদস্য রাজিব মুন্সি, উপজেলা কৃষকলীগের আহবায়ক কামাল খন্দকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকে সমন্বয়কারী আফজালুর রহমান, সহকারি শিক্ষা কর্মকর্তা আনোয়ার চৌধূরী, কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধূরী, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহম্মদ, উপ-সহকারি কৃষি কর্মকর্তা সুফি আহম্মেদ সহ আরো অনেকে। টুর্নামেন্টে বালকদের (অনুর্ধ্ব-১৭) খেলায় দারোরা ইউনিয়ন একাদশকে ১-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হয় মুরাদনগর সদর ইউনিয়ন একাদশ।

আরও পড়ুন