ঢাকা ৬ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে পুকুরে বিষ দিয়ে বিল্লাল সরকারের লাখ টাকার মাছ নিধন বরুড়া প্রেসক্লাবের সভাপতি জনি ও সম্পাদক ইলিয়াছ নির্বাচিত মুরাদনগরে ওলামাদের সাথে বিএনপি নেতার ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় কুমিল্লার এসপি প্রত্যাহারের ভুয়া চিঠি ভাইরালের ঘটনায় গ্রেপ্তার ২ সফল হজ ব্যবস্থাপনার পর বাংলাদেশকে হজ ২০২৭ রোডম্যাপ হস্তান্তর করলো সৌদি আরব মুরাদনগরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় একজন নিহত পাকা সড়ক খুঁড়ে করা হচ্ছে ইটের সলিং কুমিল্লায় ফিল্মি স্টাইলে কিশোরীকে ঘর থেকে অপহরণ আকস্মিক হাসপাতাল পরিদর্শনে হাসনাত, অনুপস্থিত চিকিৎসকদের শোকজ কুমিল্লায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু কুমিল্লায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

বরুড়া প্রেসক্লাবের সভাপতি জনি ও সম্পাদক ইলিয়াছ নির্বাচিত

অনলাইন সংস্করণ
৫ জুন ২০২৬, ১:১৪ অপরাহ্ণ ৩৩ বার পঠিত
বরুড়া প্রেসক্লাবের সভাপতি জনি ও সম্পাদক ইলিয়াছ নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার বরুড়া প্রেসক্লাবের নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার বরুড়া ডক্টরস কমিউনিটি হসপিটালের তৃতীয় তলায় ডা. আনিস উল হাসান হলরুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে দৈনিক মুক্তির লড়াই পত্রিকার সম্পাদক মো. কামরুজ্জামান জনি, সাধারণ সম্পাদক পদে দৈনিক আমাদের সময়ের বরুড়া প্রতিনিধি মো. ইলিয়াছ আহমদ এবং সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক আজকের সংবাদ পত্রিকার বরুড়া প্রতিনিধি মহসিন মিয়া নির্বাচিত হয়েছেন।

এছাড়া অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— সহসভাপতি আজকালের খবরের মো. আবদুস সালাম, অর্থ সম্পাদক মানবকণ্ঠের এমডি আজিজুর রহমান, দপ্তর সম্পাদক ভোরের ডাকের ওমর ফারুক, প্রচার সম্পাদক আমার শহরের মো. শরীফ উদ্দিন, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কুমিল্লার জমিন মো. বিল্লাল হোসেন এবং নির্বাহী সদস্য বরুড়া কণ্ঠের তাছলিমা আক্তার।

এদিকে সভাপতি ও প্রচার সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় ভোটাভুটি হয়। এর মধ্যে সভাপতি পদে কামরুজ্জামান জনি ১১ ভোট, অপর প্রতিদ্বন্দ্বী ইনকিলাবের প্রতিনিধি মো. আবুল হাসেম পেয়েছেন ৪ ভোট। 

প্রচার সম্পাদক পদে আমার শহরের প্রতিনিধি মো. শরীফ উদ্দিন পেয়েছেন ১০ ভোট, অপর প্রতিদ্বন্দ্বী খোশবাস বার্তার মো. ইউনূস পেয়েছেন ৫ ভোট।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য মো. শাহ আলম শফি। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মো. আমিনুল ইসলাম ও ফয়জুল ইসলাম পলাশ।

নির্বাচন শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ বরুড়ায় বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার মাধ্যমে প্রেসক্লাবকে আরও গতিশীল ও ঐক্যবদ্ধ সংগঠনে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।

সাংবাদিকদের মতে, এ নির্বাচন শুধু নেতৃত্ব নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না; বরং বরুড়ার গণমাধ্যম অঙ্গনে পেশাদার সাংবাদিকতার নতুন প্রত্যাশা ও সম্ভাবনারও সূচনা করেছে।

এর আগে সকালে প্রেসক্লাবের সাধারণ সভায় সভাপতিত্ব করেন বরুড়া প্রেসক্লাবের বিদায়ী সভাপতি, দৈনিক ইনকিলাবের বরুড়া প্রতিনিধি মোঃ আবুল হাসেম। এ সময় বরুড়া প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ১ম অধিবেশনে শুরুতে পবিত্র কোরআন মজীদ থেকে তিলাওযাত করেন দৈনিক বরুড়া কন্ঠের নির্বাহী সম্পাদক মুফতি জামাল হোসেন শাহজী। সভায় নতুন আবেদনকারী সদস্যদের মধ্যে থেকে ১০ জনকে প্রাথমিক ও ৩ জনকে সহযোগী সদস্য করার সিদ্ধান্ত গৃহীত হব। শেষে নামাযের বিরতি ও মধ্যাহ্ন ভোজের পর দ্বিতীয় অধিবেশন প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন