ঢাকা ৬ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে পুকুরে বিষ দিয়ে বিল্লাল সরকারের লাখ টাকার মাছ নিধন বরুড়া প্রেসক্লাবের সভাপতি জনি ও সম্পাদক ইলিয়াছ নির্বাচিত মুরাদনগরে ওলামাদের সাথে বিএনপি নেতার ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় কুমিল্লার এসপি প্রত্যাহারের ভুয়া চিঠি ভাইরালের ঘটনায় গ্রেপ্তার ২ সফল হজ ব্যবস্থাপনার পর বাংলাদেশকে হজ ২০২৭ রোডম্যাপ হস্তান্তর করলো সৌদি আরব মুরাদনগরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় একজন নিহত পাকা সড়ক খুঁড়ে করা হচ্ছে ইটের সলিং কুমিল্লায় ফিল্মি স্টাইলে কিশোরীকে ঘর থেকে অপহরণ আকস্মিক হাসপাতাল পরিদর্শনে হাসনাত, অনুপস্থিত চিকিৎসকদের শোকজ কুমিল্লায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু কুমিল্লায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

মুরাদনগরে পুকুরে বিষ দিয়ে বিল্লাল সরকারের লাখ টাকার মাছ নিধন

মাছের সাথে এ কেমন শত্রুতা?

অনলাইন সংস্করণ
৫ জুন ২০২৬, ১:৪৭ অপরাহ্ণ ৮৯ বার পঠিত
মুরাদনগরে পুকুরে বিষ দিয়ে বিল্লাল সরকারের লাখ টাকার মাছ নিধন

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগরে পুকুরে বিষ প্রয়োগ করে নির্মমভাবে মাছ নিধনের অভিযোগ উঠেছে এক অজ্ঞাত দুর্বৃত্ত চক্রের বিরুদ্ধে। উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পাক দেওড়া গ্রামে এই ঘটনা ঘটে। এতে ভুক্তভোগী মৎস্য চাষী বিল্লাল সরকারের দুটি পুকুরের বিপুল পরিমাণ মাছ মারা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিল্লাল সরকার দীর্ঘদিন ধরে দুটি পুকুরে বাণিজ্যিকভাবে মাছ চাষ করে আসছিলেন। প্রতিদিনের মতো ঘটনার দিন সকালেও তিনি পুকুরে যান। কিন্তু পুকুর ঘাটে পৌঁছাতেই তার চোখে পড়ে এক মর্মান্তিক দৃশ্য। দুটি পুকুরের বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠছে। বিষের তীব্রতায় কিছুক্ষণের মধ্যেই পুরো পুকুরের ছোট-বড় সব মাছ মরে পানিতে ভাসতে থাকে।

ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী বিল্লাল সরকার কান্নায় ভেঙে পড়ে বলেন, "মানুষের সাথে মানুষের বিরোধ থাকতে পারে, কিন্তু অবলা মাছের সাথে এ কেমন শত্রুতা? আমার দুটি পুকুরে বিষ ঢেলে দিয়ে সব শেষ করে দেওয়া হলো।

বিল্লাল সরকার আরও জানান, এই ন্যাক্কারজনক ঘটনার পেছনে স্থানীয় কিছু লোকের সম্পৃক্ততা থাকার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে। তিনি বলেন, "আমি নিশ্চিত কয়েকজন ব্যক্তি পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটিয়েছে। তাদের বিরুদ্ধে উপযুক্ত তথ্য-প্রমাণ আমার কাছে রয়েছে।"

এই ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ভুক্তভোগী বিল্লাল সরকার এ বিষয়ে বাঙ্গরা বাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন