ঢাকা ১৩ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক মুক্তিযোদ্ধাসহ আরও যাদের ভাতা বাড়বে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ দগ্ধ ৫ কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা সৌদি হজমন্ত্রীর সৌদি আরবে মুরাদনগরের প্রবাসী রাসেলের মৃত্যু, মরদেহ দেশে আনার আকুতি পরিবারের কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বাঙ্গরা বাজার থানার কমিটি গঠন

অনলাইন সংস্করণ
১৭ আগস্ট ২০২৩, ৭:৫১ পূর্বাহ্ণ ১২ বার পঠিত
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বাঙ্গরা বাজার থানার কমিটি গঠন
  • বাঙ্গরা বাজার থানা প্রতিনিধিঃ
মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা পীর কাশিমপুরে কাউন্সিল অধিবেশনের মাধ্যমে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বাঙ্গরা বাজার থানার কমিটি গঠন করা হয়েছে। ১৬ই আগস্ট বুধবার বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর প্রেসিডিয়াম সদস্য শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী (রহ.) দিবস উপলক্ষে পীর কাশিমপুর গুলশানে চিশতিয়া দাখিল মাদ্রাসায় এই আলোচনা ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলার ইসলামী ছাত্রনেতা মোহাম্মদ জাবের হুসাইন। পীর কাশিমপুর গুলশান মাজার শরীফ এর সভাপতি হযরত খাজা শাহ্ মাওলানা মোঃ রাশেদুল ইসলাম দীপু'র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সাধারণ সম্পাদক মো: দাউদ মিয়াজী, পীর কাশিমপুর গুলশানে মিলাদে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ কাজী লুৎফুর বারী। কাউন্সিল অধিবেশনে কমিটির আংশিক নাম প্রকাশ করা হয়, এতে মাওলানা মোঃ আলাউদ্দিন আস-সাবেরীকে সভাপতি ও হাফেজ মোঃ কামরুলকে সাধারণ সম্পাদক এবং মোঃ ওমর ফারুক কে সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছে। এসময় আরো উপস্থিত ছিলেন, পীর কাশিমপুর গুলশানে মিলাদে মোস্তফা সাঃ সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন সাগর, পীর কাশিমপুর গুলশানে চিশতিয়া দাখিল মাদ্রাসা সুপার মাওলানা মোঃ শাহ্ আলম, মোঃ আমির খান রেজবী, মুফতি মাহবুব আলম নুরী, মুফতি সাইফুল ইসলাম রেজভী, মুফতি বোরহান উদ্দিন রেজা, মাওলানা আজাদ হুসাইন আল কাদেরী। কাউন্সিল অধিবেশন শেষে বাংলাদেশ ইসলামি ছাত্রসেনা বাঙ্গরা বাজার থানা ও গুলশানে মিলাদে মোস্তফা সাঃ সংগঠনের উদ্যোগে কুখ্যাত ব্লগার আসাদ নূরের ফাসির দাবি জানিয়ে পির কাশিমপুর আর.এন. উচ্চ বিদ্যালইয়ের সামনে এক বিক্ষোব মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, মুরাদনগরের সাবেক উপজেলা চেয়ারম্যন বীর মুক্তিযোদ্ধা পীরজাদা মোঃ জহুরু আলম চিশতী, গুলশানে মিলাদে মোস্তফা সাঃ সংগঠনের সভাপতি হযরত খাজা শাহ মাওলানা মোঃ রাসেদুল ইসলাম দিপু, কুমিল্লা জেলার ইসলামী ছত্রনেতা মো জাবের হুসাইন, শায়েখ মোঃ বোরহান উদ্দিন রেজাসহ আরো অনেকে।

আরও পড়ুন