জাকিয়া আক্তার, রাঙ্গামাটি জেলা প্রতিনিধিঃবাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ রাঙ্গামাটি জেলার লংগুদুর উপজেলার মোঃ জাহাঙ্গীর আলম কে আহবায়ক ও মোঃ আলি আহাম্মদকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান জনাব সোলায়মান মিয়া ও মহাসচিব সফিকুল ইসলাম বাবু। রাঙ্গামাটি জেলা আহবায়ক মোঃ রাসেল তালুকদারের সুপারিশ ক্রমে ২১ সদস্য বিশিষ্ট লংগুদুর উপজেলা কমিটি অনুমোদন করা হয়েছে। ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে রাঙ্গামাটি জেলা কমিটির মাধ্যমে কেন্দ্রীয় কমিটির নিকট প্রেরণ করতে হবে। আর সংগঠনের প্রতিটা সদস্যকে অবশ্যই বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ফরম পূরণ করতে হবে বাধ্যতামূলক ও সংগঠনের গঠনতন্ত্রের বাহিরে কোন কাজ করা যাবেনা বলে জানিয়েছেন কেন্দ্রীয় কমিটি চেয়ারম্যান জনাব সোলোয়মান মিয়া। লংগুদুর উপজেলা কমিটির দায়িত্বে থাকছেন যারা : আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ মাহাবুবুর রহমান, মোঃ আনোয়ারহোসেন, মোঃ মাসুদ রানা, মোঃ গিয়াস উদ্দিন, মোঃ হামিদ, মোঃ আলী আহাম্মদ, সদস্য সচিব, মোঃ সহেল কবির, রাজু দে, মোঃ আলমগীর হোসেন, শিরিন আক্তার, স্থৃতিবিকাশ চাকমা, শাহনাজ পারভীন, মোঃশাহজাহান, নির্মল জলদাস, মো ফারুক হোসেন, অজিত জলদাস, মোঃ মোতালেব, শামীম হোসেন, মিজানুর রহমান, লোকমান হোসেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ রাঙ্গামাটি জেলা কমান্ড কাউন্সিল এর আহবায়ক মোঃ রাসেল তালুকদার বলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল হলো একমাত্র সংগঠন যাদের মূল লক্ষ হচ্ছে মানবজাতির সেবা করা তিনি আরো বলেন যে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের অধিকার আদায়ের জন্য রাজ পথে লড়াই করছেন কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, আগামী ২৩ ফেব্রুয়ারি ঢাকা শাহবাগ চত্বরে লাগাতার অবস্থান কর্মসূচিতে বাংলাদেশের সকল বীর মুক্তিযোদ্ধা সন্তানদের উপস্থিত হয়ে প্রমাণ করে দিবে মুক্তিযোদ্ধা সন্তানেরা তাদের অধিকার আদায়ের জন্য সব কিছু করতে পারে। কারন ওদের রক্ত হলো বাংলার বীরসন্তান পিতার রক্ত তাই ২৩ শে ফেব্রুয়ারির কর্মসূচিকে সফল ও সার্থক করতে সকল বীর সন্তানদের আহবান জানান, বীর পুত্র রাসেল তালুকদার।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ রাঙ্গামাটির লংগুদুর উপজেলার আহবায়ক কমিটি গঠন
অনলাইন সংস্করণ
২৯ জানুয়ারি ২০২১, ৩:০৫ অপরাহ্ণ
•
১৪ বার পঠিত