ঢাকা ১৪ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক মুক্তিযোদ্ধাসহ আরও যাদের ভাতা বাড়বে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ দগ্ধ ৫ কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা সৌদি হজমন্ত্রীর সৌদি আরবে মুরাদনগরের প্রবাসী রাসেলের মৃত্যু, মরদেহ দেশে আনার আকুতি পরিবারের কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

বাঙ্গরায় গাঁজাসহ ৩ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

অনলাইন সংস্করণ
১৮ জানুয়ারি ২০২৩, ১০:৪০ পূর্বাহ্ণ ১৬ বার পঠিত
বাঙ্গরায় গাঁজাসহ ৩ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
  • আলম সামস্‌, বাঙ্গরাবাজার থানা:
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় ১২(বার) কেজি গাঁজা সহ তিনজন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার বাঙ্গরা (পূর্ব) ইউনিয়নের দৌলতপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানার চনপাড়া গ্রামের মৃত জুয়েল খাঁর স্ত্রী কাজলী বেগম (৩৫), ব্রাহ্মনবাড়িয়া জেলার সদর থানার আদমপুর গ্রামের মোঃ হৃদয় এর স্ত্রী তানিয়া আক্তার (২২) ও মুরাদনগর থানার নবীপুর গ্রামের মৃত ফজলু মিয়ার স্ত্রী নয়ন তারা (৪০) । জানা যায়, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার এসআই ওমর ফারুক এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে বাঙ্গরা (পূর্ব) ইউনিয়নের দৌলতপুর গ্রামে দৌলতপুর হইতে মাধবপুর গামী পাকা রাস্তার উপর হইতে কাজলী বেগম (৩৫), তানিয়া আক্তার (২২) ও নয়ন তারা (৪০) কে ১২ (বার) কেজি গাঁজাসহ গ্রেফতার করে। বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ (ওসি) মো: রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন