ঢাকা ১৪ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক মুক্তিযোদ্ধাসহ আরও যাদের ভাতা বাড়বে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ দগ্ধ ৫ কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা সৌদি হজমন্ত্রীর সৌদি আরবে মুরাদনগরের প্রবাসী রাসেলের মৃত্যু, মরদেহ দেশে আনার আকুতি পরিবারের কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

বাঙ্গরায় ১২০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক, পিকআপ গাড়ী জব্দ

অনলাইন সংস্করণ
১৭ মে ২০২৩, ৯:০৫ পূর্বাহ্ণ ১৩ বার পঠিত
বাঙ্গরায় ১২০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক, পিকআপ গাড়ী জব্দ
  • মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় ১২০বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের টনকী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান গাড়ী জব্দ করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন নারায়নগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার কুতুবপুর ইউনিয়নের শরীফবাগ গ্রামের মৃত হাবীব মিয়ার ছেলে বাবুল মিয়া(৩৭), একই গ্রামের মৃত আলী মিয়ার ছেলে জামাল মিয়া(৫৫)। পুলিশ সুত্রে জানা যায়, বাঙ্গরা বাজার থানার এসআই আবদুল করিমের নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের টনকী এলাকায় অস্থায়ী চেকপোষ্ট করে যানবাহনে তল্লাশি অভিযান চলাকালে একটি পিকআপ গাড়ীকে থামার জন্য সিগন্যাল দেয়। এসময় পুলিশের জিজ্ঞাসাবাদে গাড়ীর চালক ও হেলপার অসংলগ্ন কথাবার্তা বলে। তাদের আচরন সন্দেহজনক হওয়ায় পুলিশ পিকআপ গাড়ীটি তল্লাশী করে। পরে কেবিনের দুই পাশে বিশেষ কায়দায় বক্সের ভিতর রক্ষিত ১২০বোতল ফেন্সিডিল উদ্ধারসহ চালক ও হেলপারকে আটক করে। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপ ‘ঢাকা মেট্রো-ন-১১-৩২২১’ নম্বরের গাড়ীটি জব্দ করা হয়। বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, আটককৃদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন