বাঙ্গরা বাজার থানা প্রতিনিধিঃবিট পুলিশিং এর জোয়ারে, পুলিশ জনতার দুয়ারে। এই ধারণা সামনে রেখে বাঙ্গরা বাজার থানার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে চলছে বিট পুলিশিং। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের বিট পুলিশিং গতিশীল করতে কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদের নির্দেশনা ও বাংগরা বাজার থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদারের পরিচালনায় বাঙ্গরা বাজার থানাধীন ৫নং পূর্ব ধইর (পশ্চিম) ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে দিক নির্দেশনা দিচ্ছেন বাংগরাবাজার থানার সহকারি উপ-পুলিশ পরিদর্শক মোঃ মনিরুল ইসলাম। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় হাটাশ বাজারের দোকানদার ও এলাকাবাসিদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে দিক নির্দেশনা মূলক আলোচনা করেন তিনি। তিনি বলেন, জঙ্গী তৎপরতা, সন্ত্রাসী কার্যক্রম, মাদক ব্যবসা, নারী ও শিশুদের প্রতি সহিংসতা, ইভটিজিং ও বাল্য বিয়ের মতো কাজগুলো প্রতিরোধ করতে নিরলশ ভাবে কাজ করছি আমরা। আমরা চাই, মাদকের সাথে যে কারো অবৈধ সংশ্লিষ্টতার প্রমাণ পেলে শীঘ্রই পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুণ। উক্ত আলোচনার মূল বিষয় বস্তু ছিলো, প্রত্যেক বাজারে বাজারে পাহারাদারের ব্যাবস্থা, সিসি ক্যামারা স্থাপনাসহ ও এলাকার প্রতিটি ওয়ার্ডে চোর ডাকাত প্রতিরোধ কমিটি গঠন করা। এসময় উপস্থিত ছিলেন, হাটাশ ৪নং ও ৫ং ওয়ার্ড মেম্বারসহ এলাকাবাসি ও গন্যমান্য ব্যাক্তি বর্গ।
বাঙ্গরায় আইজিপি'র নির্দেশে বিট পুলিশিং কার্যক্রম
অনলাইন সংস্করণ
২৮ ফেব্রুয়ারি ২০২১, ৪:০৬ পূর্বাহ্ণ
•
১৬ বার পঠিত