ঢাকা ১৪ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক মুক্তিযোদ্ধাসহ আরও যাদের ভাতা বাড়বে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ দগ্ধ ৫ কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা সৌদি হজমন্ত্রীর সৌদি আরবে মুরাদনগরের প্রবাসী রাসেলের মৃত্যু, মরদেহ দেশে আনার আকুতি পরিবারের কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

বাঙ্গরায় ধান ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

অনলাইন সংস্করণ
৩০ নভেম্বর ২০২০, ৭:২০ অপরাহ্ণ ১১ বার পঠিত
বাঙ্গরায় ধান ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার
সাজ্জাদ হোসেন শিমুলঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন মুকলেশপুর এলাকার ধান ক্ষেত থেকে রবিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ন’টায় সোহেল(৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক উপজেলার কোরবানপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। নিহত সোহেলের স্ত্রী, ১২ বছরের একটি ছেলে, ১০ বছর ও ৫ বছরের দুইটি মেয়ে রয়েছে। পরিবারের লোকজন বলেন, জানামতে সোহেলের কোনো শত্রু নেই। আমরা চাই সোহেলকে যারা খুন করেছে তাদের যেন খুব দ্রুত আইনের আওতায় আনা হয়। বাঙ্গরাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্টের পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল (কুমেক) মর্গে প্রেরণ করা হয়েছে। শ্বাসরোধ করে হত্যা করে লাশ ফেলে রেখেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত জানাযাবে। এঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। হত্যার রহস্য উদঘাটন ও আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।  

আরও পড়ুন