ঢাকা ১৪ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক মুক্তিযোদ্ধাসহ আরও যাদের ভাতা বাড়বে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ দগ্ধ ৫ কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা সৌদি হজমন্ত্রীর সৌদি আরবে মুরাদনগরের প্রবাসী রাসেলের মৃত্যু, মরদেহ দেশে আনার আকুতি পরিবারের কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

বাঙ্গরা বাজার থানায় ৬৫বোতল ফেনসিডিল উদ্ধার

অনলাইন সংস্করণ
২৬ এপ্রিল ২০২৩, ৩:২৩ অপরাহ্ণ ১২ বার পঠিত
বাঙ্গরা বাজার থানায় ৬৫বোতল ফেনসিডিল উদ্ধার
  • বাঙ্গরাবাজার থানা প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় অভিযান চালিয়ে ফেনসিডিল উদ্ধার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের বাখরাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন আবুল কাসেম মিয়ার বাড়ি থেকে ৬৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, বাখরাবাদ বাসস্ট্যান্ড সংলগ আবুল কাসেম মিয়ার বাড়িতে ফেনসিডিল বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই সফিক উল্লাহ সঙ্গীয় ফোর্সসহ কাসেম মিয়ার বাড়ীতে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কাসেম মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী মোঃ মাসুক মিয়া দৌড়ে পালিয়ে যায়। এসময় বসতঘরে তল্লাশী চালিয়ে মোঃ মাসুক মিয়ার হেফাজতে থাকা স্টীলের আলমারী থেকে ৬৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, কুমিল্লা জেলার মাননীয় পুলিশ সুপার স্যারের নির্দেশনায় বাঙ্গরা বাজার থানা এলাকাকে মাদক মুক্ত করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সাথে কখনো কোন আপোষ নয়। মাদক ব্যবসায়ী মোঃ মাসুক মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন