ঢাকা ১৩ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক মুক্তিযোদ্ধাসহ আরও যাদের ভাতা বাড়বে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ দগ্ধ ৫ কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা সৌদি হজমন্ত্রীর সৌদি আরবে মুরাদনগরের প্রবাসী রাসেলের মৃত্যু, মরদেহ দেশে আনার আকুতি পরিবারের কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

বিকট বিস্ফোরণে চুরমার বাসের কাচ; আহত অনেক যাত্রী

অনলাইন সংস্করণ
২৭ জুন ২০২১, ৭:২৭ অপরাহ্ণ ১৩ বার পঠিত
বিকট বিস্ফোরণে চুরমার বাসের কাচ; আহত অনেক যাত্রী
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মগবাজারে একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণে আশপাশের কয়েকটি ভবন এবং রাস্তায় কয়েকটি যাত্রীবাহী বাস ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যু এবং অর্ধশত আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট এবং ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে। বিস্ফোরণে চারটি বাসের কাচও ভেঙে চুরমার হয়ে গেছে। এতে বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। বিস্ফোরণের বিকট শব্দে ভেঙেছে আশপাশের কয়েকটি ভবনের কাচও। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। কান ফাটানো শব্দে আশপাশের ভবনের কাচ ভেঙে যায়। ওই ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় চারটি বাসের কাচও ভেঙে যায়। এতে বাস চারটিতে থাকা যাত্রীরা আহত হন। স্থানীয় বাসিন্দা রায়হান শুভ জলিল বলেন, রাস্তার পাশে চায়ের দোকানে বসে ছিলাম। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। ঘটনার পর আমরাই উদ্ধার কাজ শুরু করি। পরে ফায়ার সার্ভিস এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে যোগ দেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের কন্ট্রোল রুমের অপারেটর মো. ফরহাদ জানান, ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ করছে। প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আরও পড়ুন