ঢাকা ১৩ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক মুক্তিযোদ্ধাসহ আরও যাদের ভাতা বাড়বে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ দগ্ধ ৫ কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা সৌদি হজমন্ত্রীর সৌদি আরবে মুরাদনগরের প্রবাসী রাসেলের মৃত্যু, মরদেহ দেশে আনার আকুতি পরিবারের কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

বিশ্ব ক্রীড়াঙ্গন কাঁদছে লেবাননের শোকে

অনলাইন সংস্করণ
৫ আগস্ট ২০২০, ৫:০২ অপরাহ্ণ ১৬ বার পঠিত
বিশ্ব ক্রীড়াঙ্গন কাঁদছে লেবাননের শোকে

অনলাইন ডেস্কঃ

শোকে কাঁদছে লেবানন। বাড়ছে নিহতের সংখ্যা। আর তাদের জন্য হৃদয় ভেঙ্গেছে বাকি সবার মতো পুরো বিশ্বের খেলার তারকাদেরও। প্রার্থনায় শামিল ফুটবলের সালাহ, এমবাপ্পে থেকে ক্রিকেটের মুশফিক, কোহলিরাও।

লেবাননের রাজধানী বৈরুত কেঁপে উঠলো ভয়াবহ বিস্ফোরণে। ভয়াবহ যে বিস্ফোরণে কেঁপে উঠেছে বৈরুত, তার তীব্রতা এতই যে কেঁপেছে গোটা দুনিয়ার মানুষের হৃদয়।

ইন্টারনেটে বিস্ফোরণের সে সব ভিডিও সামনে এসেছে তা হৃদয় কাঁপিয়ে দিচ্ছে, রক্ত, ধ্বংসলীলা, হাহাকার-মুহূর্তেই সব হারানোর যন্ত্রণা। সহ্য করতে পারছেন না লিভারপুল সুপারস্টার মোহামেদ সালাহ। দুই হাত তুলে করছেন মোনাজাত।

হৃদয় ভেঙে গেছে ফরাসি ফরোয়ার্ড কিলিয়েন এমবাপ্পের। একই সুর রিয়াদ মহারেজেরও। ব্যাথিত আরো কত মাঠের জন। লেবাননের এই ঘটনায় জানিয়েছেন সহমর্মিতা টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন কোহলি।

প্রার্থনায় শামিল বাংলার ক্রিকেটাররাও। চারদিকে সারি সারি মরদেহ। দিশেহারা রক্তাক্ত মানুষ। ঘুম থেকে উঠেই এমন খবরে হতভম্ব মুশফিক। এমন খারাপ সকাল আর হয়না বলছেন রিয়াদও।

দুঃখ প্রকাশ করেছেন মিরাজ, তাসকিন, মোসাদ্দেক, সাব্বিররাও। কিন্তু হাজারো মাইল দূরে বসে এক প্রার্থণা ছাড়া আর কিই বা করা যায়।

আরও পড়ুন