ঢাকা ১৩ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক মুক্তিযোদ্ধাসহ আরও যাদের ভাতা বাড়বে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ দগ্ধ ৫ কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা সৌদি হজমন্ত্রীর সৌদি আরবে মুরাদনগরের প্রবাসী রাসেলের মৃত্যু, মরদেহ দেশে আনার আকুতি পরিবারের কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ এর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত

অনলাইন সংস্করণ
১৪ আগস্ট ২০২১, ৪:৪৭ অপরাহ্ণ ১১ বার পঠিত
বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ এর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত
সাজ্জাদ হোসেন শিমুল:
কুমিল্লার মুরাদনগরে সিমানারপাড় ছাদেকিয়া স্বতন্ত্র এবতেদায়ি মাদরাসার সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রউফ ওরফে মামুন সুরকারের বিদেহি আত্মার মাগফেরাত কামনায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন সিমানারপাড় ছাদেকিয়া স্বতন্ত্র এবতেদায়ি মাদরাসার কতৃপক্ষ ও প্রধান শিক্ষক মাওলানা মোঃ সিরাজুল ইসলামের আয়োজনে এ আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মোঃ নূরুল ইসলাম মাষ্টারের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক। মাওলানা আতিকুর রহমানের প্রধান পৃষ্ঠপোষকতায় এসময় খবির উদ্দিন সরকার শিমুল, উপজেলা সহঃ শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেন, সামসুল আলম মজনু, হান্নান, মাওলানা সিরাজুল ইসলাম, বশির আহমেদ, ডা. জাকির আহমেদ, ইউনুস সরকারসহ প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মামুন সরকারের আত্মীয়—স্বজন ও শুভাকাঙ্খিরা উপস্থিত ছিলেন। সভা শেষে বীর মুক্তিযোদ্ধা মামুন সরকারের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এসময় ভিডিও কলের মাধ্যমে প্রধান পৃষ্ঠপোষকতা ও আলহাজ্ব গোলাম কিবরিয়া সরকার দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন। উল্লেখ্য, গত সোমবার সকাল ৯:৩০ মিনিটে বার্ধক্যজনিত কারনে তিনি ইন্তেকাল করেন।  

আরও পড়ুন