ঢাকা ১৪ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক মুক্তিযোদ্ধাসহ আরও যাদের ভাতা বাড়বে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ দগ্ধ ৫ কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা সৌদি হজমন্ত্রীর সৌদি আরবে মুরাদনগরের প্রবাসী রাসেলের মৃত্যু, মরদেহ দেশে আনার আকুতি পরিবারের কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

বুড়িচংয়ে পুলিশের অভিযানে ৩০৩ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী আটক

অনলাইন সংস্করণ
১৪ জানুয়ারি ২০২১, ৫:৫১ অপরাহ্ণ ১৭ বার পঠিত
বুড়িচংয়ে পুলিশের অভিযানে ৩০৩ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী আটক
বুড়িচং প্রতিনিধিঃ
কুমিল্লার বুড়িচং থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুমিল্লা -বুড়িচং মীরপুর সড়কের ভরাসার গোবিন্দ পুর এলাকার সোনার বাংলা কলেজের সামনে বুধবার রাত ১০.৪৫ মিনিটে অভিযান চালিয়ে ৩০৩ বোতল ভারতীয় অবৈধ ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে। বুড়িচং থানার ওসি মোঃ মোজাম্মেল হক পিপিএম জানান বুধবার রাতে কুমিল্লার বুড়িচং থানার সেকেন্ড অফিসার এস অাই সুজয় কুমার মজুমদার, এ এস আই মোঃ অহিদুর রহমান সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা -বুড়িচং -মীরপুর সড়কের উপজেলার ষোলনল ইউনিয়ন এর ভরাসার গোবিন্দ পুর এলাকায় সোনার বাংলা কলেজের সামনে অবস্থান নেয়। রাত ১০.৪৫ মিনিটে ব্রাহ্মণপাড়া থেকে কুমিল্লা গামী একটি মাল বাহি পিকআপ থামিয়ে তল্লাশি করে। এসময় ওই পিকঅাপ ( ঢাকা- মেট্রো, ন- ১৪- ১৬৫৪) থেকে ৩০৩ বোতল ভারতীয় অবৈধ ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় পিকঅাপে থাকা চালক ও অন্যান্যরা পালিয়ে যাওয়ার সময় পুলিশ পিছন থেকে ধাওয়া করে এক জন কে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃত মাদক ব্যবসায়ী হলো জেলার ব্রাক্ষণপাড়া উপজেলার সাহেবাবাদ গ্রামের (ড্রাইভার বাড়ির) মোঃ মানিক মিয়ার ছেলে মোঃ সোহাগ মিয়া (২৪)। এ ব্যপারে বৃহস্পতিবার সকালে বুড়িচং থানায় মাদক অাইনে একটি মামলা দায়ের করে এবং অাটক মাদক ব্যবসায়ী মানিক মিয়াকে কুমিল্লা কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে।

আরও পড়ুন