ঢাকা ১৩ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক মুক্তিযোদ্ধাসহ আরও যাদের ভাতা বাড়বে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ দগ্ধ ৫ কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা সৌদি হজমন্ত্রীর সৌদি আরবে মুরাদনগরের প্রবাসী রাসেলের মৃত্যু, মরদেহ দেশে আনার আকুতি পরিবারের কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

ভাগ্নিকে ধর্ষণ আপন খালু গ্রেপ্তার

অনলাইন সংস্করণ
১১ নভেম্বর ২০২০, ৫:১৩ পূর্বাহ্ণ ১৫ বার পঠিত
ভাগ্নিকে ধর্ষণ আপন খালু গ্রেপ্তার
ডেস্ক রিপোর্টঃ
ময়মনসিংহের গৌরীপুরে আপন খালুর বিরুদ্ধে কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর অভিযুক্ত সোহাগ মিয়া (৩৪) এখন কারাগারে। গ্রেপ্তার সোহাগ মিয়া উপজেলার অচিন্তপুর ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের আজিজুল হকের ছেলে। ঘটনাটি ঘটেছে উপজেলার অচিন্তপুর ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উপজেলার অচিন্তপুর ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রাম থেকে থেকে সোহাগ মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে সোমবার (৯ নভেম্বর) রাতে ওই মেয়ের মা বাদী হয়ে সোহাগ মিয়াকে আসামি করে গৌরীপুর থানায় মামলা করেন। পুলিশ জানায়, দুই বছর আগে সোহাগ মিয়া তার নিজের সন্তানদের দেখাশোনা করার জন্য স্ত্রীর আপন বড় বোনের ওই মেয়েটিকে নিজ বাড়িতে নিয়ে আসেন। চলতি বছরের অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে সোহাগ মিয়া ওই কিশোরীকে ধর্ষণ করে আসছেন। সম্প্রতি ওই কিশোরী তার মায়ের বাড়িতে যাওয়া বন্ধ করে দেয়। কেন মায়ের বাড়িতে যাওয়া বন্ধ করেছে- বিষয়টি জানতে সোহাগ মিয়ার বাড়িতে যায় কিশোরীর মা। পরে সোহাগ মিয়ার বাড়িতে গিয়ে জানতে পারেন, তার কিশোরী মেয়ে তার খালুর দ্বারা ধর্ষণের শিকার হয়েছে। পরে ওই কিশোরীর মা গৌরীপুর থানায় মামলা করেন। এ বিষয়ে গৌরীপুর থানার ওসি বোরহান উদ্দিন বলেন, আসামিকে গ্রেফতার করে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে। ওই কিশোরীকে ফরেনসিক পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন