ঢাকা ১৪ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক মুক্তিযোদ্ধাসহ আরও যাদের ভাতা বাড়বে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ দগ্ধ ৫ কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা সৌদি হজমন্ত্রীর সৌদি আরবে মুরাদনগরের প্রবাসী রাসেলের মৃত্যু, মরদেহ দেশে আনার আকুতি পরিবারের কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

মাদক ব্যবসায়ী স্বামীকে দেখতে এসে ইয়াবাসহ স্ত্রী আটক

অনলাইন সংস্করণ
১৪ জুন ২০২১, ১২:০৭ অপরাহ্ণ ১১ বার পঠিত
মাদক ব্যবসায়ী স্বামীকে দেখতে এসে ইয়াবাসহ স্ত্রী আটক
নিজস্ব প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে ২০০ পিস ইয়াবাসহ মোসা: পাখি আক্তার (৩২) নামে এক নারীকে আটক করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ। আটককৃত পাখি আক্তার উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া দূর্গাপুর গ্রামের মো: বিল্লাল মিয়ার স্ত্রী। সোমবার (১৪ জুন ২০২১) দুপুরে থানা ফটকের সামনে থেকে তাকে আটক করা হয়। থানা পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (১৩ জুন) গোপন সংবাদের ভিত্তিতে মোসা: পাখি আক্তারের স্বামী মো: বিল্লাল মিয়াকে (৪০) ৫কেজি গাঁজাসহ আটক করে চৌদ্দগ্রাম থানা পুলিশ। সোমবার সকালে বিল্লাল মিয়াকে আসামী করে মাদক আইনে মামলা দায়ের শেষে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলাকালীন সময়ে আসামী বিল্লালের স্ত্রী পাখি আক্তার তার সাথে দেখা করতে থানায় আসে। এসময় বিল্লাল মিয়ার জন্য নিয়ে আসা কাপড়-চোপড়ের ব্যাগ তল্লাশী করে ২০০ পিস ইয়াবাসহ পাখি আক্তারকে আটক করে পুলিশ। পরে মাদক আইনে মামলা দায়ের শেষে স্বামী-স্ত্রী দু’জনকেই আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা বলেন, “৫ কেজি গাঁজাসহ আটক বিল্লাল নামের এক আসামীকে দেখতে আসা তার স্ত্রীর গতিবিধি সন্দেহ হলে ব্যাগ তল্লাশী করে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদেরকে সকল আইনি প্রক্রিয়া শেষে জেলহাজতে প্রেরণ করা হয়।

আরও পড়ুন