ঢাকা ৬ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে পুকুরে বিষ দিয়ে বিল্লাল সরকারের লাখ টাকার মাছ নিধন বরুড়া প্রেসক্লাবের সভাপতি জনি ও সম্পাদক ইলিয়াছ নির্বাচিত মুরাদনগরে ওলামাদের সাথে বিএনপি নেতার ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় কুমিল্লার এসপি প্রত্যাহারের ভুয়া চিঠি ভাইরালের ঘটনায় গ্রেপ্তার ২ সফল হজ ব্যবস্থাপনার পর বাংলাদেশকে হজ ২০২৭ রোডম্যাপ হস্তান্তর করলো সৌদি আরব মুরাদনগরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় একজন নিহত পাকা সড়ক খুঁড়ে করা হচ্ছে ইটের সলিং কুমিল্লায় ফিল্মি স্টাইলে কিশোরীকে ঘর থেকে অপহরণ আকস্মিক হাসপাতাল পরিদর্শনে হাসনাত, অনুপস্থিত চিকিৎসকদের শোকজ কুমিল্লায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু কুমিল্লায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কুমিল্লা জেলার যুগ্ম আহ্বায়ক হলেন কামরুজ্জামান জনি ও আতিকুর রহমান সিকন্দার

অনলাইন সংস্করণ
২৪ ডিসেম্বর ২০২০, ৭:১৫ অপরাহ্ণ ৯ বার পঠিত
মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কুমিল্লা জেলার যুগ্ম আহ্বায়ক হলেন কামরুজ্জামান জনি ও আতিকুর রহমান সিকন্দার
নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কুমিল্লা জেলা কমান্ড কাউন্সিলের আহবায়ক সাংবাদিক ফয়সাল মবিন পলাশ ও সদস্য সচিব মাসুম আলম পলাশ এর সহযোগিতায় কুমিল্লা জেলা কমান্ড কাউন্সিলের হাতকে আরও শক্তিশালী ও মজবুত করতে নতুন সদস্য সনামধন্য সাংবাদিক কামরুজ্জামান জনি ও আতিকুর রহমান সিক্দার যুগ্ম আহবায়ক, যুগ্ম সদস্য সচিব মোঃ ওমর ফারুক ও উজ্জ্বল হোসেন তুহিন, সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মিজান আজাদ ও আবু নাসের এবং যুগ্ম দপ্তর সম্পাদক মোঃ শরীফুল ইসলাম নির্বাচিত করা হয়। বৃহস্পতিবার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ সোলাইমান মিয়া ও মহাসচিব মোঃ সফিকুল ইসলাম বাবুর যৌথ স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত নেয়া হয়। যার সূত্রঃ- জামুকা পত্র নম্বর ১০২ তাং ২২ এপ্রিল ২০১৮ ইং স্মারকে বলা হয় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কুমিল্লা জেলা কমান্ড কাউন্সিলকে শক্তিশালী একটি কমিটি করার লক্ষ্যে এই উদ্দোগ নেয়া হয়েছে। সাংবাদিক কামরুজ্জামান জনি জেলার বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের পোম্বাইশ গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবু জাহের এর বড় ছেলে। তার বাবা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের আড্ডা ইউনিয়ন কমান্ডার ছিলেন। কামরুজ্জামান জনি দৈনিক প্রথম আলো, এবিসি রেডিও, দৈনিক জনতা, দৈনিক আজকালের খবর সহ কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকা, রেডিও, টেলিভিশনে সুনামের সহিত সাংবাদিকতা করে আসছেন। বর্তমানে তিনি তার নিজের মালিকানাধীন পত্রিকা মুক্তি কামি জনতার কাগজ 'মুক্তির লড়াই'র সম্পাদক ও প্রকাশক হিসেবে রয়েছেন। এছাড়াও তিনি আলোকিত দেশ টুয়েন্টি ফোর নামের আর একটি জনপ্রিয় অনলাইন পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন