ঢাকা ১৩ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক মুক্তিযোদ্ধাসহ আরও যাদের ভাতা বাড়বে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ দগ্ধ ৫ কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা সৌদি হজমন্ত্রীর সৌদি আরবে মুরাদনগরের প্রবাসী রাসেলের মৃত্যু, মরদেহ দেশে আনার আকুতি পরিবারের কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

মুক্তিযোদ্ধা সন্তান সংসদ আন্তর্জাতিক কমান্ড কাউন্সিলের কমিটি গঠন

অনলাইন সংস্করণ
৯ মে ২০২১, ৬:১৩ অপরাহ্ণ ২০ বার পঠিত
মুক্তিযোদ্ধা সন্তান সংসদ আন্তর্জাতিক কমান্ড কাউন্সিলের কমিটি গঠন
ফয়সাল মবিন পলাশ:
সভাপতি এইচ এম আলমগীর, সাধারণ সম্পাদক শেখ মোঃ ইদ্রিস ও সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল আলম মোল্লা রুবেল "বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ আন্তর্জাতিক কমান্ড কাউন্সিলের" কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার (৭ মে) বীর মুক্তিযোদ্ধার সন্তান সৌদিআরব প্রবাসি এইচ এম আলমগীরকে সভাপতি ও দুবাই প্রবাসি শেখ মোঃ ইদ্রিসকে সাধারণ সম্পাদক এবং সাউথ আফ্রিকা প্রবাসি মোঃ রবিউল আলম মোল্লা রুবেলকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেয়া হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মোঃ সোলায়মান মিয়া ও মহাসচিব মোঃ শফিকুল ইসলাম এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ ছানা উল্যাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বীর মুক্তিযোদ্ধার সন্তান বিদেশে অবস্থানকারী সকল রাষ্ট্রে কমিটি গঠন করতে হবে। গঠনতন্ত্র ও রাষ্ট্র বিরোধী কোন কাজে জড়িত থাকলে কমিটি বাতিল বলে গণ্য হবে। এই কমিটির মেয়াদ কাল দুই বছর। এই কমিটি সদস্য বৃদ্ধি ও পরিবর্তন বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল।

আরও পড়ুন