ঢাকা ৬ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে পুকুরে বিষ দিয়ে বিল্লাল সরকারের লাখ টাকার মাছ নিধন বরুড়া প্রেসক্লাবের সভাপতি জনি ও সম্পাদক ইলিয়াছ নির্বাচিত মুরাদনগরে ওলামাদের সাথে বিএনপি নেতার ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় কুমিল্লার এসপি প্রত্যাহারের ভুয়া চিঠি ভাইরালের ঘটনায় গ্রেপ্তার ২ সফল হজ ব্যবস্থাপনার পর বাংলাদেশকে হজ ২০২৭ রোডম্যাপ হস্তান্তর করলো সৌদি আরব মুরাদনগরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় একজন নিহত পাকা সড়ক খুঁড়ে করা হচ্ছে ইটের সলিং কুমিল্লায় ফিল্মি স্টাইলে কিশোরীকে ঘর থেকে অপহরণ আকস্মিক হাসপাতাল পরিদর্শনে হাসনাত, অনুপস্থিত চিকিৎসকদের শোকজ কুমিল্লায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু কুমিল্লায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

মুরাদনগরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

অনলাইন সংস্করণ
১৩ নভেম্বর ২০২২, ৩:০৪ অপরাহ্ণ ১০ বার পঠিত
মুরাদনগরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার মুরাদনগর উপজেলার উত্তর ত্রিশ এলাকা থেকে ১৩০ পিস ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মুরাদনগর থানা পুলিশ। শনিবার গভীর রাতে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রামের গোমতীর বেরীবাধ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, উপজেলার উত্তর ত্রিশ গ্রামের রাজা মিয়ার ছেলে সজিব রাজা (২৪), একই গ্রামের মতিউর রহমানের ছেলে হানিফ (২৫) ও কবির আহাম্মেদের ছেলে রাকিব আহাম্মেদ (২৪)। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান তালুকদার বলেন, শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার নবীপুর পশ্চিম উত্তর ত্রিশ গ্রামের গোমতী বেড়ী বাধেঁর পাকা রাস্তার উপর মক্কা ব্রিক ফিল্ড সংলগ্ন এলাকা হতে ১৩০ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রোববার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।  

আরও পড়ুন