ঢাকা ১৩ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক মুক্তিযোদ্ধাসহ আরও যাদের ভাতা বাড়বে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ দগ্ধ ৫ কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা সৌদি হজমন্ত্রীর সৌদি আরবে মুরাদনগরের প্রবাসী রাসেলের মৃত্যু, মরদেহ দেশে আনার আকুতি পরিবারের কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

মুরাদনগরে ঈদগাঁহ ও কবরস্থানের উন্নয়নের লক্ষে মতবিনিময় সভা

অনলাইন সংস্করণ
২১ সেপ্টেম্বর ২০২৩, ২:৩৫ অপরাহ্ণ ১৬ বার পঠিত
মুরাদনগরে ঈদগাঁহ ও কবরস্থানের উন্নয়নের লক্ষে মতবিনিময় সভা
  • মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের রহিমপুর ঈদগাঁহ ও কবরস্থানের উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা করেছে ঈদগাঁহ ও কবরস্থান কমিটি। বৃহস্পতিবার বিকেলে উপজেলার রহিমপুর পঞ্চায়ন শাহী ঈদগাঁহ মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। নবীপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল খালেকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি কুমিল্লা—৩ মুরাদনগর আসনের সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন (এফসিএ)। এসময় তিনি রহিমপুর পঞ্চায়ন শাহী ঈদগাঁহ ও কবরস্থানের উন্নয়নের জন্য তার ব্যাক্তিগত তহবিল থেকে পিঁচশ (২৫) লক্ষ টাকা অনুদান প্রদান করেন। ইউপি সদস্য আবু কাউছার ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউপি সদস্য আশ্রাফুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান কাজী তুফরীজ এটন, নরুল ইসলাম ভূঞা, হাবীবুর রহমান সরকার, সাদেক ভূঞা। এসময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক বেলাল উদ্দিন আহাম্মদ, সদর ইউনিয়ন পরিষদের মেম্বার আল আমিন বাদশা, ইদ্রিস মিয়া, ছবির আহাম্মদ, উপজেলা তাতী লীগের আহ্বায়ক আজিজুল হক, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক হাফিজ খান, কামাল উদ্দিন, মাসুম ভূঞা, নাজিম উদ্দিন ভূঞা, আলী আজগর, আলাউদ্দিন, শাহ আলম, ইসমাইল সরকার, আবু তাহের। অনুষ্ঠান শেষে দোয়া ও বিশেষ মোনাজাত করেন রহিমপুর হেজাজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আমির হোসেন।অনুষ্ঠানে তুমুল বৃষ্টি উপেক্ষা করে পাঁচটি গ্রামের সহস্রাধিক গন্যমান্য ব্যাক্তিবর্গ ও আপামর জনসাধারন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন