ঢাকা ১৩ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক মুক্তিযোদ্ধাসহ আরও যাদের ভাতা বাড়বে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ দগ্ধ ৫ কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা সৌদি হজমন্ত্রীর সৌদি আরবে মুরাদনগরের প্রবাসী রাসেলের মৃত্যু, মরদেহ দেশে আনার আকুতি পরিবারের কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

মুরাদনগরে জাতীয় শোক দিবস কে সামনে রেখে আ.লীগের যৌথ বর্ধিত সভা

অনলাইন সংস্করণ
৭ আগস্ট ২০২৩, ১:২৪ অপরাহ্ণ ১৩ বার পঠিত
মুরাদনগরে জাতীয় শোক দিবস কে সামনে রেখে আ.লীগের যৌথ বর্ধিত সভা
  • মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে (১৫ আগস্ট) স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস কে সামনে রেখে যৌথ বর্ধিত সভা করেছে উপজেলা আওয়ামী লীগ। সোমবার সকাল ১১টায় মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে কবি নজরুল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। মুরাদনগর উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এফবিসিসিআই'র সাবেক সভাপতি কুমিল্লা-৩ মুরাদনগর আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ। মুরাদনগর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার হাসান চিনু ও হুমায়ুন কবির এর উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মুরাদনগর উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সরকার ও ভিপি জহিরুল ইসলাম, ত্রান ও সমাজকল্যান সম্পাদক আক্তার হোসেন, উপদেষ্টা আবুল হোসেন মাষ্টার, ইউপি চেয়ারম্যান কাজী তুফরীজ এটন, ভিপি জাকির হোসেন, শিমুল বিল্লাল, আবুল বাশার খাঁন, সুকলাল দেবনাথ, গোলাম কিবরিয়া খোকন, সাবেক ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, মুরাদনগর সদর ইউনিয়ন আ.লীগের সভাপতি মোঃ ছফিউল্লাহ ভূইয়া, শ্রীকাইল ইউনিয়ন আ.লীগের সভাপতি নজরুল ইসলাম, ধামঘর ইউনিয়ন আ.লীগের সভাপতি আবুল হাসেম, চাপিতলা ইউনিয়ন আ.লীগের সভাপতি কাইয়ুম ভূইয়া, বাঙ্গরা বাজার যুবলীগের যুগ্ম আহবায়ক আবদুল্লাহ নজরুল, মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন বেলাল, মৎসজীবি লীগের কেন্দ্রীয় সদস্য রাজিব মুন্সি, মুরাদনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি সফিক তুহিন, ইউপি সদস্য শাহ আলম। এ সময় চাপিতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মুসা আল কবির, মুরাদনগর উপজেলা আ.লীগের সহ-সভাপতি মোঃ ফয়েজ উল্যাহ, স্বপন পোদ্দার, কৃষি ও সমবায় সম্পাদক আবদুর রহিম সরকার, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক এড. আসমা বেগম রত্না, সহ-দপ্তর সম্পাদক মোঃ বিল্লাল, সহ-প্রচার সম্পাদক আবেদ আলী, কোষাধ্যক্ষ ওয়ালীউর রহমান মোল্লা সহ উপজেলার ২২টি ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন