ঢাকা ১৩ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক মুক্তিযোদ্ধাসহ আরও যাদের ভাতা বাড়বে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ দগ্ধ ৫ কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা সৌদি হজমন্ত্রীর সৌদি আরবে মুরাদনগরের প্রবাসী রাসেলের মৃত্যু, মরদেহ দেশে আনার আকুতি পরিবারের কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

মুরাদনগরে ডাকাত সন্দেহে দুই যুবকে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন

অনলাইন সংস্করণ
১৭ জানুয়ারি ২০২৩, ১০:৫৫ পূর্বাহ্ণ ১৪ বার পঠিত
মুরাদনগরে ডাকাত সন্দেহে দুই যুবকে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন
  • সাজ্জাদ হোসেন শিমুল:
কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের পালাসুতা গ্রামে শশুর বাড়িতে বেড়াতে এসে জামাতা ইসমাইল ও তার বন্ধ নূরে আলমকে ডাকাত বলে জনতার গণপিটুনি দিয়ে হত্যার ঘটনার চারদিন পর কুমিল্লার আদালতে একটি হত্যা মামলা হয়েছে। নিহত নুরে আলমের বাবা আব্দুস সালাম বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখ করে এই মামলাটি দায়ের করেন। অপর দিকে হত্যার ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মামলার বাদী পক্ষে আইনজীবী মোহাম্মদ জামাল হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, কুমিল্লার ৮নং (মুরাদনগর) আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মামলাটি আমলে নিয়ে মুরাদনগর থানার ওসিকে মামলাটি এফআইআর হিসেবে রেকর্ড করে ব্যাস্থা নিতে নিদের্শ দিয়েছেন। অপর দিকে সকালে নিহত নূরে আলমের নিজ গ্রাম উপজেলার কাজিয়াতলের মিনি কক্সবাজার এলাকার কাজিয়াতল-কৃষ্ণপুর সড়কে মানববন্ধ করে দারোরা ইউনিয়নের সর্বস্তরের জনগন। মানববন্ধ ও বিক্ষোভে বক্তব্য রাখেন নূরে আলমের মা জাহানারা বেগম, স্ত্রীর বোন ইয়াসমিন আক্তার, চাচা রমিজ মিয়া, সালেহা বেগম, রেজিয়া বেগম, আলামিন রানা, সহিদ মিয়া, বিল্লাল, বাবুল প্রমূখ। এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, উপজেলার পালাসুতা গ্রামের নিহত ইসমাইল হোসেনের পরিবারের সাথে জমি সংক্রান্ত ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তার আপন চাচা সিরাজুল ইসলাম শেখ সাহেব এবং প্রতিবেশী মাদক কারবারি আলাউদ্দিন আলার সাথে ইসমাইলের পরিবারদের বসবাসরত বাড়িটি প্রতিবান্ধবকতা তৈরী হওয়ায় পরিকল্পতি ভাবে ডাকাত সন্দেহের ঘটনা সাজিয়ে এই হত্যা করা হয়েছে এবং ডাকাতির ঘটনা সাজিয়ে পরিকল্পিত ভাবে নৃশংস খুনের শিকার নূঠে আলম ও ইসমাইলের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করা হয়।

আরও পড়ুন