ঢাকা ১৩ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক মুক্তিযোদ্ধাসহ আরও যাদের ভাতা বাড়বে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ দগ্ধ ৫ কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা সৌদি হজমন্ত্রীর সৌদি আরবে মুরাদনগরের প্রবাসী রাসেলের মৃত্যু, মরদেহ দেশে আনার আকুতি পরিবারের কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

মুরাদনগরে ড্রেজারের গর্তে পরে শিশুর মৃত্যু; দুইদিন পর লাশ উদ্ধার

অনলাইন সংস্করণ
১ মে ২০২১, ১০:১৫ পূর্বাহ্ণ ১০ বার পঠিত
মুরাদনগরে ড্রেজারের গর্তে পরে শিশুর মৃত্যু; দুইদিন পর লাশ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে ড্রেজারের গর্তে পরে নিখোঁজের দুইদিন পর সেই ডোবা থেকেই জায়েদুল ইসলাম (৭) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল। শনিবার সকালে উপজেলা সদরের ইউসুফ নগর গ্রামের রফিকুল ইসলামের ড্রেজারের গর্ত থেকে লাশটি উদ্ধার করা হয়। শিশু জায়েদুল ওই গ্রামের জাহাঙ্গীর আলমের নাতি ও জেয়াসমিন আক্তারের ছেলে। সে তার নানার বাড়ীতে থাকতো। স্বজনরা জানান, বৃহস্পতিবার দুপুরে জাহাঙ্গীর আলম ও তার মেয়ে জেয়াসমিন আক্তার শিশু জায়েদুলকে সাথে নিয়ে রফিকুল ইসলামরে ড্রেজারের গর্তের পূর্ব পারের জমিতে ধান কাটতে ছিলেন। এক পর্যায় জায়েদুল ওই ড্রেজারের গর্তে গোসল করতে যায়। ওই ডোবায় জায়েদুলকে গোসল করতে দেখে তার মা দ্রুত তাকে সেখান থেকে আনতে গেলে চোখের পলকে সে পানিতে তলিয়ে যায়। সঙ্গে সঙ্গে মা জেয়াসমিন আক্তার ও আশপাশের লোকজন পানিতে নেমে নানা উপায়ে অনেক খোঁজাখুজি করেও শিশু জায়েদুলকে পায়নি। পরে মুরাদনগর থানা পুলিশকে জানালে তারা তাৎক্ষণিক মুরাদনগর ফায়ার সার্ভিসের একটি টিম সহ চাঁদপুরের একটি ডুবুরি দল এনে বৃহস্পতিবার ও শুক্রবার দিনভর অনেক খোঁজাখোজি করেও শিশু জায়েদুলকে পাওয়া যায়নি। শনিবার ভোর ৫ টার দিকে নিখোঁজ শিশু জায়েদুলের মরদেহ পানিতে ভেসে উঠে। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ওই শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামালা করা হয়েছে।

আরও পড়ুন