ঢাকা ১৪ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক মুক্তিযোদ্ধাসহ আরও যাদের ভাতা বাড়বে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ দগ্ধ ৫ কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা সৌদি হজমন্ত্রীর সৌদি আরবে মুরাদনগরের প্রবাসী রাসেলের মৃত্যু, মরদেহ দেশে আনার আকুতি পরিবারের কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

মুরাদনগরে নেশার টাকা না পেয়ে মাকে গালমন্দ, অতঃপর ভাইয়ের হাতে মৃত্যু

অনলাইন সংস্করণ
২৫ আগস্ট ২০২০, ৫:৪৯ পূর্বাহ্ণ ১৫ বার পঠিত
মুরাদনগরে নেশার টাকা না পেয়ে মাকে গালমন্দ, অতঃপর ভাইয়ের হাতে মৃত্যু
আলম সামস, বাংগরাবাজার থানা প্রতিনিধিঃ নেশার টাকা না পেয়ে মাকে গালমন্দ করায় ক্ষিপ্ত হয়ে মামাতো ভাইয়ের মারধরে মারা গেলেন মোঃ ডালিম (৩৫) নামের এক যুবক। সোমবার (২৪ আগষ্ট) দুপুরে কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা বাঙ্গরা বাজার থানার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের আমিন নগর গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত যুবক মোঃ ডালিম (৩৫) ওই উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের আমিন নগর গ্রামের মৃতঃ হালিম মিয়ার ছেলে। নিহতের মা জোৎসনা বেগম বলেন, আমার ছেলে প্রায়ই বিভিন্ন অজুহাতে আমার কাছ থেকে টাকা নিতো। যখন জানলাম, সে মাদকাসক্ত তখন টাকা দেওয়া বন্ধ করে দেই। টাকা না পেলেই আমাকে বকাঝকা ও ঘরের আসবারপত্র ভাংচুর করতো। আজ দুপুরে সে আমার কাছে টাকা চেয়ে না পেয়ে আমাকে গালমন্দ করে। এসময় আমার ভাই আতশ আলীর ছেলে ফারুক (৩২) তাকে লাঠি দিয়ে দু’একটি আঘাত করলে ডালিম দৌড় দেয়। কিছু দূর গিয়ে সে মাটিতে পরে গেলে তার মাথা ফেটে যায়। এ অবস্থায় ডালিমকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে। নিহতের ফুফাতো ভাই ফারুক বলেন, ডালিম যখন আমার ফুফু জোৎসনা বেগমকে গালমন্দ করেন, আমি তাকে শাসণের উদ্দ্যেশে তাকে লাঠি দিয়ে দুটা পিটা দিলে সে দৌড়ে পালাতে গিয়ে মাটিয়ে পড়ে গিয়ে তার মাথা ফেটে যায়। তাৎক্ষনিক তাকে আমরা মুরাদনগর হাসপাতালে নিয়ে আসি। তখন মুরাদনগর হাসপাতালের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আমিননগর গ্রামের ইউপি সদস্য আলমগীর হোসেন বলেন, ডালিম মাদকাসক্ত ছিল। শাসনের উদ্দেশ্যে তার ফুফাতো ভাই তাকে মারধর করে। জ্ঞানহারা অবস্থায় পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদারের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেকে প্রেরন করি। তিনি আরোও বলেন, নিহতের মা জোৎসনা বেগম এখন পর্যন্ত কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে যথাযথ ব্যাবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন