ঢাকা ১৪ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক মুক্তিযোদ্ধাসহ আরও যাদের ভাতা বাড়বে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ দগ্ধ ৫ কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা সৌদি হজমন্ত্রীর সৌদি আরবে মুরাদনগরের প্রবাসী রাসেলের মৃত্যু, মরদেহ দেশে আনার আকুতি পরিবারের কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

মুরাদনগরে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২

অনলাইন সংস্করণ
১২ ডিসেম্বর ২০২২, ২:১৯ পূর্বাহ্ণ ১৩ বার পঠিত
মুরাদনগরে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২
বাঙ্গরাবাজার থানা প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলায় প্রাইভেটকারে করে গাঁজা বহনের সময় তরিকুল ও কাশেম নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪০ কেজি গাঁজা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। রোববার (১১ ডিসেম্বর) বিকেলে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পূর্বধৈইর (পশ্চিম) ইউনিয়নের হাটাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশের খৈয়াখালী বাজার-কোরবানপুর সড়কে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার বাশদি গ্রামের রফিকুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম(২৯) ও ইমান আলীর ছেলে আবুল কাশেম (৩২)। পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লার জেলার ব্রাহ্মণপাড়া থানাধীন মাধবপুর হইতে মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা হয়ে বাঞ্চারামপুরে একটি মাদকের চালান যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে সড়কে চেকপোষ্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়। এ সময় দুইজন লোক একটি সাদা রংয়ের প্রাইভেটকার যোগে মাদকদ্রব্য (গাঁজা) বহন করিয়া যাওয়ার পথে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় পুলিশ তাদের দুইজনকে আটক করে। বাঙ্গরা বাজার থানার ওসি রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার সকালে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

আরও পড়ুন