ঢাকা ৬ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে পুকুরে বিষ দিয়ে বিল্লাল সরকারের লাখ টাকার মাছ নিধন বরুড়া প্রেসক্লাবের সভাপতি জনি ও সম্পাদক ইলিয়াছ নির্বাচিত মুরাদনগরে ওলামাদের সাথে বিএনপি নেতার ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় কুমিল্লার এসপি প্রত্যাহারের ভুয়া চিঠি ভাইরালের ঘটনায় গ্রেপ্তার ২ সফল হজ ব্যবস্থাপনার পর বাংলাদেশকে হজ ২০২৭ রোডম্যাপ হস্তান্তর করলো সৌদি আরব মুরাদনগরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় একজন নিহত পাকা সড়ক খুঁড়ে করা হচ্ছে ইটের সলিং কুমিল্লায় ফিল্মি স্টাইলে কিশোরীকে ঘর থেকে অপহরণ আকস্মিক হাসপাতাল পরিদর্শনে হাসনাত, অনুপস্থিত চিকিৎসকদের শোকজ কুমিল্লায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু কুমিল্লায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

মুরাদনগরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

অনলাইন সংস্করণ
২ মার্চ ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ণ ১১ বার পঠিত
মুরাদনগরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

কুমিল্লার মুরাদনগরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন, উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর 

  • মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
শনিবার (২ মার্চ) সকালে কুমিল্লার মুরাদনগর উপজেলা কমপ্লেক্সের পল্লী উন্নয়ন একাডেমির হলরুমে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ বিভিন্ন উপজেলার গ্রামের অসহায় মহিলাদের স্বাবলম্বী করে গড় তুলতে তিন মাসব্যাপী হাতে-কলমে শিক্ষার এই আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত ২০ জন অসহায় ও কলেজপড়ুয়া নারীকে প্রশিক্ষণ দেওয়া হবে। বসুন্ধরা শুভসংঘের নিয়োগকৃত একজন নারী টেইলারিং মাস্টার তাদের প্রশিক্ষণ দেবেন। এ সময় প্রশিক্ষণ নিতে আসা বিদবা লাকি আক্তার বলেন, ‘ মা-বাবা শখ করে লাকি নাম রেখেছেন। অথচ পুরা জিবনই আমার আনলাকি! অল্প বয়সে দুটি সন্তান রেখে স্বামী মারা গেছেন। মেয়ে বড় হচ্ছে, ছেলে ছোট। অন্যের বাড়িতে কাজ করে কোনোমতে সংসার চালাই। সন্তানের ভবিয্যৎ ভাবনায় রাতে ঘুম হয় না। বসুন্ধরা মালিক আমাদের হাতে-কলমে প্রশিক্ষণ দেবে, আবার শিক্ষার শেষে মেশিন দিবে এমন খবর পেয়ে এখানে আসলাম। যদি মিশিন পাই এবার নতুন করে জীবন সঁাজানো যাবে।’ বাবা হারা বৃষ্টি আক্তার (১৬)। দশম শ্রেণী পর্যন্ত লেখা-পড়া করেছে। ছোটবেলায় বাবা মারা গেছে, টানাটানির সংসারে পড়াশোনা এগিয়ে নেওয়া সম্ভব হয়নি তার। এত অল্প লেখা-পড়া দিয়ে নিজের পায়ে দঁাড়ানোর কোন উপায় ছিলো না তার কাছে। সেলাই শিখে মেশিন পেয়ে সংসারের চঁাকা সচল করার প্রত্যয় ব্যক্ত করে বৃষ্টি। মুরাদনগর উপজেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর। মুরাদনগর শুভসংঘের উপদেষ্ঠা প্রভাষক আজিজুর রহমান রনির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরিন সুলতানা নিপা, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ ধর, উপজেলা নির্বাচন কর্মকতার্ মো.সাহিদ হোসেন,সাংবাদিক হাবিবুর রহমান, এন.এ.মুরাদ, ফয়জুল ইসলাম ফয়সাল,আজিজুল হক, শামীম আহমেদ, আক্তার হোসেন ভূইয়া, সাজ্জাদ হোসেনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কোরআর থেকে তেলাওয়াত করেন মাও.জসিম উদ্দিন। তারিখ: ০২-০৩-২৪খ্রি.

আরও পড়ুন