ঢাকা ১৩ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক মুক্তিযোদ্ধাসহ আরও যাদের ভাতা বাড়বে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ দগ্ধ ৫ কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা সৌদি হজমন্ত্রীর সৌদি আরবে মুরাদনগরের প্রবাসী রাসেলের মৃত্যু, মরদেহ দেশে আনার আকুতি পরিবারের কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

মুরাদনগরে বৈষম্য বিরোধী ছাত্রদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

অনলাইন সংস্করণ
৫ জানুয়ারি ২০২৫, ১২:১৪ অপরাহ্ণ ১৩ বার পঠিত
মুরাদনগরে বৈষম্য বিরোধী ছাত্রদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
  • সাজ্জাদ হোসেন শিমুল:
ছাত্র আন্দোলনে সক্রিয় ভাবে নেতৃত্বদানকারী ছাত্রদের বঞ্চিত করে কুমিল্লার মুরাদনগর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন করায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্ররা। ফ্যাসিস্ট সরকারের দোসর ছাত্রলীগের সাথে জড়িতদের দিয়ে উপজেলা কমিটি দেওয়ায় ছাত্ররা ক্ষুদ্ধ হয়ে নব-গঠিত এই কমিটিকে অবাঞ্চিত ঘোষনা করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। রবিবার বিকাল ৫টায় উপজেলা সদরে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্ররা। মিছিলটি আল্লাহু চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আল্লাহু চত্বরে এসে প্রতিবাদ সমাবেশ করে। প্রতিবাদ সমাবেশে ছাত্ররা বলেন, যারা ছাত্র-জনতার আন্দোলনের সময় নিজের জীবন বাজি রেখে মুরাদনগর উপজেলার বিভিন্ন স্থানে নেতৃত্ব দিয়েছিল তাদেরকে বাদ দিয়ে আওয়ামীলীগের দোসর ছাত্রলীগের সাথে জড়িত রয়েছে এমন অছাত্রদের নিয়ে স্বজনপ্রীতি করে একটি পকেট কমিটি করা হয়েছে। আমরা যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করেছিলাম আজ আমরাই কমিটির নামে বৈষম্যের শিকার হচ্ছি এবং আন্দোনে যারা সম্মুখ সারিতে ছিলো তাদেরকে বঞ্চিত করে এই কমিটি করা হয়েছে। আমার তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমাদের ভাইদের রক্তের সাথে বেইমানী করে গঠিত এই পকেট কমিটিকে মুরাদনগর মাটিতে বাস্তবায়ন করতে দেয়া হবেনা।এই পকেট কমিটিকে মুরাদনগর উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করা হলো। সিয়াম খাঁনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, আব্দুর রহমান উজ্জ্বল, নাহিদুল ইসলাম নাঈম, এনামুল হক, সাব্বির, নাজিদুর রহমান আকাশ, তরিকুল ইসলাম, শরীফুল ইসলাম, সাইফুল ইসলাম শান্ত প্রমূখ।

আরও পড়ুন