ঢাকা ৬ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে পুকুরে বিষ দিয়ে বিল্লাল সরকারের লাখ টাকার মাছ নিধন বরুড়া প্রেসক্লাবের সভাপতি জনি ও সম্পাদক ইলিয়াছ নির্বাচিত মুরাদনগরে ওলামাদের সাথে বিএনপি নেতার ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় কুমিল্লার এসপি প্রত্যাহারের ভুয়া চিঠি ভাইরালের ঘটনায় গ্রেপ্তার ২ সফল হজ ব্যবস্থাপনার পর বাংলাদেশকে হজ ২০২৭ রোডম্যাপ হস্তান্তর করলো সৌদি আরব মুরাদনগরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় একজন নিহত পাকা সড়ক খুঁড়ে করা হচ্ছে ইটের সলিং কুমিল্লায় ফিল্মি স্টাইলে কিশোরীকে ঘর থেকে অপহরণ আকস্মিক হাসপাতাল পরিদর্শনে হাসনাত, অনুপস্থিত চিকিৎসকদের শোকজ কুমিল্লায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু কুমিল্লায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

মুরাদনগরে শিশু আদিবা হত্যায় ঘাতক চাচাতো ভাই আটক

অনলাইন সংস্করণ
৪ নভেম্বর ২০২৫, ৩:৫৭ অপরাহ্ণ ১৩ বার পঠিত
মুরাদনগরে শিশু আদিবা হত্যায় ঘাতক চাচাতো ভাই আটক
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লার মুরাদনগরে শিশু আদিবা জাহান মীম (৭) হত্যা মামলায় মো. ইয়াসিন নামে এক তরুণকে গ্রেফতার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। গ্রেফতার ইয়াসিন নিহত শিশু আদিবার আপন চাচাতো ভাই। সোমবার রাতে উপজেলার সীমানারপার গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইয়াসিন ওই গ্রামের হারুনুর রশিদের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর শিশু আদিবা জাহান মীমকে অপহরণের পর অজ্ঞাত একটি মোবাইল নম্বর থেকে ছয় লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। ওই মোবাইল নম্বরের সূত্র ধরে তথ্য প্রযুক্তির সহায়তায় ইয়াসিনকে শনাক্ত সহ গ্রেফতার করে বাঙ্গরা বাজার থানা পুলিশ। বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় ইয়াসিনকে গ্রেফতার করা হয়েছে। সে মঙ্গলবার দুপুরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের পর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। উল্লেখ্য, নিজ বাড়ি থেকে নিখোঁজ হওয়ার সাত দিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে আদিবা জাহান মীমের লাশ উদ্ধার করে বাঙ্গরা বাজার থানা পুলিশ। আদিবা জাহান মীম (৭) উপজেলার বাঙ্গরা বাজার থানার সীমানারপার গ্রামের হানিফ মিয়ার মেয়ে।

আরও পড়ুন