ঢাকা ১৪ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক মুক্তিযোদ্ধাসহ আরও যাদের ভাতা বাড়বে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ দগ্ধ ৫ কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা সৌদি হজমন্ত্রীর সৌদি আরবে মুরাদনগরের প্রবাসী রাসেলের মৃত্যু, মরদেহ দেশে আনার আকুতি পরিবারের কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

মুরাদনগরে ৮কেজি গাঁজাসহ আটক ২

অনলাইন সংস্করণ
১৮ ডিসেম্বর ২০২২, ১১:০৭ পূর্বাহ্ণ ১৪ বার পঠিত
মুরাদনগরে ৮কেজি গাঁজাসহ আটক ২
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
মাহফুজুর রহমান, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগর উপজেলার গাইটুলি এলাকা থেকে ০৮(আট) কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মুরাদনগর থানা পুলিশ। শনিবার সকালে উপজেলার ধামঘর ইউনিয়নের গাইটুলি গ্রামের পান্নারপুল-বাখরাবাদ সড়ক এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার নয়নপুর গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে বাবুল (৫৯) ও বাবর আলীর ছেলে আবুল বাশার (৫০)। জানা যায়, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আলমগীরের নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্স সহ উপজেলার ধামঘর ইউনিয়নের গাইটুলি গ্রামের পান্নারপুল-বাখরাবাদ সড়কে আবুল হাশেমের বাড়ির সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায় এ সময় দ্বেবিদ্দার হইতে বাখরাবাদগামী একটি নম্বরবিহীন সিএনজি তল্লাশী করে ৮(আট) কেজি গাঁজাসহ বাবুল (৫৯) ও আবুল বাশার (৫০) কে আটক করা হয়। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে রবিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন