ঢাকা ১৩ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক মুক্তিযোদ্ধাসহ আরও যাদের ভাতা বাড়বে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ দগ্ধ ৫ কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা সৌদি হজমন্ত্রীর সৌদি আরবে মুরাদনগরের প্রবাসী রাসেলের মৃত্যু, মরদেহ দেশে আনার আকুতি পরিবারের কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

মুরাদনগর ভূতাইলে ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ঘোড়াশাল অনির্বাণ স্পোর্টিং ক্লাব

অনলাইন সংস্করণ
২৫ জানুয়ারি ২০২৫, ১:৫০ অপরাহ্ণ ২০ বার পঠিত
মুরাদনগর ভূতাইলে ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ঘোড়াশাল অনির্বাণ স্পোর্টিং ক্লাব
  • মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের ভূতাইল স্পোর্টিং ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ১০টায় ভূতাইল কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন মাঠে ব্রেস্ট অফ ত্রি ফাইনাল খেলায় নবীনগর থানার চেচড়া রাইটার্স টিমকে (০-২ ) হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাঙ্গরা বাজার থানাধীন ঘোড়াশাল অনির্বাণ স্পোর্টিং ক্লাব। খেলায় বিজয়ী দলকে ট্রফি এবং নগদ ৫০ হাজার টাকা এবং রানার আপ দলকে ১০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়। ভূতাইল গ্ৰামের বিশিষ্ট সমাজ সেবক আনোয়ার হোসেন আনু মেম্বারের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নুরুল কবির ভূঁইয়া। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন: রফিকুল ইসলাম বাহাদুর, ফজলুল হক বাবুল, চৌধুরী আবুল হোসেন, আব্দুস সাত্তার, আশব আলী, অহিদ মিয়া, মোঃ ইউনুছ, ফরিদ মেম্বার, গোলাম কিবরিয়া, আব্দুল বাতেন, শাহিনুল ইসলাম, হাবিবুর রহমান, দিদার হোসেন খান, কবির হোসেন প্রমুখ। আকর্ষণীয় এই টুর্নামেন্টের পরিচালনা কমিটির সদস্য মাহাবুল হাসান সরকার কমল, মীর সুমন, মনির হোসেন, সোহেল মুন্সী, মুন্সী মাহফুজ, আশরাফুল ইসলাম বাবু, গোলাম রসুল,জিয়াউল, সুজন মুন্সী, রিফাত ইবনে বাশার, রাসেল রানা, রিপন ,তৌশিব হোসেন, ফারুক,সিজান, হোসাইন আহমেদ, মোঃ হৃদয় এবং ভূতাইল গ্ৰামের যুবসমাজ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বাহরাইন প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ সাজ্জাদ হোসেন। তিনি জানিয়েছেন মাদকের বিরুদ্ধে এবং ক্রীড়াক্ষেত্রে যুবসমাজকে উৎসাহিত করতে এই জমজমাট খেলার আয়োজন করা হয়। এতে ১৬ টি দল অংশগ্রহণ করেছেন এবং ফাইনাল খেলায় হাজার হাজার দর্শক উপভোগ করেছেন।

আরও পড়ুন