ঢাকা ১৩ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক মুক্তিযোদ্ধাসহ আরও যাদের ভাতা বাড়বে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ দগ্ধ ৫ কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা সৌদি হজমন্ত্রীর সৌদি আরবে মুরাদনগরের প্রবাসী রাসেলের মৃত্যু, মরদেহ দেশে আনার আকুতি পরিবারের কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

মোচাগড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও মিলাদ মাহফিল

অনলাইন সংস্করণ
৭ ডিসেম্বর ২০২০, ৪:৫২ অপরাহ্ণ ১০ বার পঠিত
মোচাগড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও মিলাদ মাহফিল
নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার মোচাগড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছমির উদ্দিন, খন্দকার মনিরুজ্জামান, দাতা সদস্য আলহাজ্ব সামছুল হক, আশিকুর রহমান রিপন, ম্যানেজিং কমিটির সদস্য সিরাজুল ইসলাম সরকার স্মরণে এক স্মরণ সভা ও দোয়া সোমবার দুপুরে স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ১০নং যাত্রাপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীর লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক খন্দকার হাসান সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন মুরাদনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান। সহকারী শিক্ষক মোসলেহ উদ্দিনের উপস্থাপনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা তাজুল ইসলাম মামুন, সিনিয়র শিক্ষক আব্দুল কুদ্দুস, সহকারী শিক্ষক সফিকুল ইসলাম, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মির্জা আবুল হাসেম। স্মরণ সভা শেষে মিলাদ মাহফিল পরিচালনা করেন সহকারী শিক্ষক মাওলানা খোরশেদ আলম সরকার ও দোয়া পরিচালনা করেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মাওলানা আবু ইউসুফ। শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ আলমগীর হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন হাজী ছিদ্দিকুর রহমান মাস্টার, মুক্তিযোদ্ধা সুলতান আহম্মেদ, সাংবাদিক শামীম আহম্মেদ, সাবেক ইউপি সদস্য হাজী আব্দুল মতিন, সাইফুজ্জামান খন্দকার স্বপন, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য আনিসুজ্জামান দুলাল, সেলিম সরকার, মমতাজ বেগম, সাবেক সদস্য কবির হোসেন ও কামাল উদ্দিন প্রমুখ।

আরও পড়ুন