ঢাকা ১৪ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক মুক্তিযোদ্ধাসহ আরও যাদের ভাতা বাড়বে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ দগ্ধ ৫ কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা সৌদি হজমন্ত্রীর সৌদি আরবে মুরাদনগরের প্রবাসী রাসেলের মৃত্যু, মরদেহ দেশে আনার আকুতি পরিবারের কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

যশোরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

অনলাইন সংস্করণ
১ ডিসেম্বর ২০২০, ৫:১৮ অপরাহ্ণ ১৫ বার পঠিত
যশোরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
সোহেল রানা, যশোর প্রতিনিধিঃ
যশোরের শার্শায় তিন কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার (৩০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শার্শা থানাধীন শিবচন্দ্রপুর গ্রামস্থ ওয়াবদার খাল সংলগ্ন মসজিদের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন-শার্শা উপজেলার হরিনাপোতা গ্রামের আজগর আলীর ছেলে নূর হোসেন (২৭) ও একই এলাকার নওশের আলীর ছেলে নাজিম উদ্দিন (৩২)। ডিবি পুলিশ সূত্রে জানায়,গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ পরিদর্শক মাসুম কাজী, (এসআই) চন্দ্র কান্ত গাইন, (এএসআই) এসএম এরশাদ হোসেনসহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস টিম শার্শা থানাধীন শিবচন্দ্রপুর গ্রামস্থ ওয়াবদার খাল সংলগ্ন মসজিদের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।এসময় তিন কেজি গাঁজাসহ ওই দুইজনকে হাতেনাতে আটক করে। এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখা শাখা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাস আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে শার্শা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন