ঢাকা ১৪ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক মুক্তিযোদ্ধাসহ আরও যাদের ভাতা বাড়বে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ দগ্ধ ৫ কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা সৌদি হজমন্ত্রীর সৌদি আরবে মুরাদনগরের প্রবাসী রাসেলের মৃত্যু, মরদেহ দেশে আনার আকুতি পরিবারের কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

যশোরে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার, স্বামী আটক

অনলাইন সংস্করণ
৮ অক্টোবর ২০২০, ৫:৩৯ অপরাহ্ণ ১০ বার পঠিত
যশোরে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার, স্বামী আটক
সোহেল রানা, যশোর প্রতিনিধিঃ যশোরের কেশবপুরে বৃষ্টি খাতুন(২০) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।এ ঘটনায় পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে ওই গৃহবধূর স্বামী সাইফুল ইসলামকে আটক করেছে। বুধবার দিনগত গভীর রাতে উপজেলার পাজিয়া ইউনিয়নের পাঁচবাকাড়শী গ্রামে এ ঘটনা ঘটে।বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে৷নিহত বৃষ্টি খাতুন কেশবপুর উপজেলার পাঁচবাকারশী গ্রামের রফিকুল ইসলামের মেয়ে ও একই গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী৷ পুলিশ জানায়, পারিবারিক কলহের কারনে বৃষ্টির স্বামী সাইফুল তার নিজ বাড়িতে স্ত্রী বৃষ্টি গলাকেটে হত্যা করে৷ খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কেশবপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্ত্রী বৃষ্টি হত্যার অভিযোগে নিহতের স্বামী সাইফুল ইসলামকে আটক করা হয়েছে।এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন।

আরও পড়ুন