ঢাকা ১৪ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক মুক্তিযোদ্ধাসহ আরও যাদের ভাতা বাড়বে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ দগ্ধ ৫ কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা সৌদি হজমন্ত্রীর সৌদি আরবে মুরাদনগরের প্রবাসী রাসেলের মৃত্যু, মরদেহ দেশে আনার আকুতি পরিবারের কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

যশোরে ফেনসিডিলসহ দুই পাচারকারী আটক

অনলাইন সংস্করণ
২৯ অক্টোবর ২০২০, ৯:২৭ পূর্বাহ্ণ ২১ বার পঠিত
যশোরে ফেনসিডিলসহ দুই পাচারকারী আটক
যশোর প্রতিনিধিঃ
যশোরের শার্শায় ৯২ বোতল ফেনসিডিলসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।বৃহস্পতিবার গভীর রাতে সীমান্তবর্তী কাশিপুর দক্ষিণ মাঠ থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন-শার্শা উপজেলার বড় নিজামপুর গ্রামের মৃত নিসার আলীর ছেলে আব্দুল গফুর (৩২) ও একই উপজেলার কাশিপুর গ্রামের মৃত আমিন হোসেনের ছেলে শামুল (৩০)। বিজিবি সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ৪৯ বিজিবি কাশিপুর কোম্পানি সদর ক্যাম্পের সুবেদার ইউনুস আলীর নেতৃত্বে কাশিপুর দক্ষিণ মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে।এসময় ৯২ বোতল ফেনসিডিলসহ ওই দুই মাদক পাচারকারীকে আটক করা হয়। এ ব্যাপারে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কাশিপুর কোম্পানি সদর ক্যাম্পের সুবেদার ইউনুস আলী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে শার্শা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন