ঢাকা ১৪ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক মুক্তিযোদ্ধাসহ আরও যাদের ভাতা বাড়বে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ দগ্ধ ৫ কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা সৌদি হজমন্ত্রীর সৌদি আরবে মুরাদনগরের প্রবাসী রাসেলের মৃত্যু, মরদেহ দেশে আনার আকুতি পরিবারের কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

যশোরে ফেনসিডিলসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক

অনলাইন সংস্করণ
১৪ জানুয়ারি ২০২১, ২:১৮ অপরাহ্ণ ১২ বার পঠিত
যশোরে ফেনসিডিলসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক
সোহেল রানা, যশোর প্রতিনিধিঃ
যশোরের শার্শায় ৩৭৫ বোতল ফেনসিডিলসহ সবুজ হাসান (২৬) নামে এক প্রাইভেটকার চালককে আটক করেছে পুলিশ।এ ঘটনায় মাদক বহনের অভিযোগে একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। বুধবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বাগআঁচড়ার জামতলা- বালুন্ডা সড়কের পাঁকা রাস্তার উপর থেকে ফেনসিডিল ও প্রাইভেটকারসহ তাকে আটক করা হয়।আটক সবুজ হাসান ঝিকরগাছা থানাধীন সোনাকুড় ময়রাপাড়া গ্রামের তবিবুর রহমানের ছেলে। বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমান ফেনসিডিলের একটি চালান নিয়ে বাগআঁচড়ার দিকে যাচ্ছে।এমন সংবাদের ভিত্তিতে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের (এএসআই) আকবর হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ জামতলা- বালুন্ডা সড়কের অভিযান চালিয়ে প্রাইভেটকারটিসহ সবুজকে আটক করা হয়।এসময় তার ব্যবহৃত প্রাইভেটকারের ভিতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩৭৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ ব্যাপারে আটককৃতর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে শার্শা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

আরও পড়ুন