ঢাকা ১৪ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক মুক্তিযোদ্ধাসহ আরও যাদের ভাতা বাড়বে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ দগ্ধ ৫ কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা সৌদি হজমন্ত্রীর সৌদি আরবে মুরাদনগরের প্রবাসী রাসেলের মৃত্যু, মরদেহ দেশে আনার আকুতি পরিবারের কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

যশোরে মায়ের উপর অভিমান করে স্কুলছাত্রের আত্মহত্যা

অনলাইন সংস্করণ
২৭ নভেম্বর ২০২০, ৪:২৪ অপরাহ্ণ ১২ বার পঠিত
যশোরে মায়ের উপর অভিমান করে স্কুলছাত্রের আত্মহত্যা
সোহেল রানা, যশোর প্রতিনিধিঃ
যশোরের মণিরামপুর মায়ের উপর অভিমান করে পরশ (১২) নামে এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সরসকাঠি গ্রামে ঘটনাটি ঘটে। নিহত পরশ ঝিকরগাছার বিএম হাইস্কুলে অষ্টম শ্রেণীতে পড়তো।সে ওই উপজেলার পানিসারা গ্রামের ট্রাক চালক লিটন হোসেনের ছেলে। বাবা-মায়ের সাথে সে মণিরামপুরের সরসকাঠি গ্রামে নানা হায়দার আলীর বাড়িতে থাকতো। পুলিশ ও স্থানীয়রা জানায়,স্কুলের নির্ধারিত অ্যাসাইনমেন্ট না লেখায় শুক্রবার সকালে মা পাপিয়া খাতুন পরশকে বকাঝকা করেন। এরপর দুপুরের খাবার সেরে নিজ ঘরে সে ঘুমাতে যায়।সন্ধ্যা হলেও বাইরে না বের হওয়ায় বাড়ির লোকজন দরজা খুলে দেখে নানির শাড়ি সিলিং ফ্যানে পেঁচিয়ে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ব্যাপারে খেদাপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) গোলাম রসুল স্কুলছাত্রের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন,এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন