ঢাকা ১৩ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক মুক্তিযোদ্ধাসহ আরও যাদের ভাতা বাড়বে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ দগ্ধ ৫ কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা সৌদি হজমন্ত্রীর সৌদি আরবে মুরাদনগরের প্রবাসী রাসেলের মৃত্যু, মরদেহ দেশে আনার আকুতি পরিবারের কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

রক্ত দিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সেচ্ছাসেবীর মৃত্যু

অনলাইন সংস্করণ
১৭ জুন ২০২৩, ৩:১৯ অপরাহ্ণ ১৪ বার পঠিত
রক্ত দিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সেচ্ছাসেবীর মৃত্যু
  • নিজস্ব প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রোগীকে রক্ত দিয়ে ফেরার পথে কুমিল্লা-সিলেট মহাসড়কের খাড়েরা এলাকায় মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আন্দিকোট ইউনিয়নের সেচ্ছাসেবী সংগঠন "ব্লাড ব্যাংক অব আন্দিকুট ইউনিয়ন" এর সহ সাংগঠনিক সম্পাদক ইয়ার হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার খাড়েরা এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত ইয়ার হোসেনের বাড়ী মুরাদনগর উপজেলার দেওরা গ্রামে। জানা যায়, শনিবার বিকেলে ভাইয়ের অপারেশনের প্রয়োজনে রক্ত দিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের একটি হাসপাতালে যায় ইয়ার হোসেন। সেখানে রক্ত দিয়ে মুরাদনগরে ফেরার পথে তাকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটি কুমিল্লা-সিলেট মহাসড়কে কসবা উপজেলার খাড়েরা এলাকায় আসা মাত্র একটি বেপরোয়া গতির ট্রাক সেটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার সাথে থাকা সংগঠনের আইডি কার্ড দেখে পরিচয় সনাক্ত করে সেখানকার স্থানীরা। এদিকে সহকর্মীর মৃত্যুর সংবাদে সংগঠনের সদস্যদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

আরও পড়ুন