ঢাকা ১৩ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক মুক্তিযোদ্ধাসহ আরও যাদের ভাতা বাড়বে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ দগ্ধ ৫ কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা সৌদি হজমন্ত্রীর সৌদি আরবে মুরাদনগরের প্রবাসী রাসেলের মৃত্যু, মরদেহ দেশে আনার আকুতি পরিবারের কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

শিক্ষককে লাঞ্ছিত করায় ভাইস চেয়ারম্যানের শাস্তির দাবীতে মানববন্ধন

অনলাইন সংস্করণ
১৮ মার্চ ২০২১, ১০:১৫ পূর্বাহ্ণ ১৪ বার পঠিত
শিক্ষককে লাঞ্ছিত করায় ভাইস চেয়ারম্যানের শাস্তির দাবীতে মানববন্ধন
নিজস্ব প্রতিনিধিঃ
শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে নবীনগর-কোম্পানিগঞ্জ সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর আর এনটি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আমিন খানকে ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন করেছেন প্রধান শিক্ষকের নিজ জন্মভূমি মুরাদনগরের জাড়েরা গ্রামের নেতৃবৃন্দরা। মানববন্ধনের এলাকার সর্বস্তরের নেতৃবৃন্দরা অংশগ্রহন করেন। বৃহস্পতিবার সকালে নবীনগর-কোম্পানিগঞ্জ সড়কের বাঙ্গরা বাজারের বড় ব্রীজে এ মানববন্ধন করা হয়। এসময় শিক্ষককে লাঞ্ছিত করায় ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেকের শাস্তির দাবীতে একাত্ততা পোষন করে মানববন্ধনে অংশগ্রহন করেন মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, আরিখ খান, লোকমান মেম্বার, লিটন সরকার, টিপু মিয়া, ডাক্তার শওকত হোসেন, আল-আমিন খান, রুবেল সরকার, আজহারুল ইসলাম, শিশু মিয়া সহ কয়েকশতাদিক গন্যমান্য ব্যাক্তিবর্গ। মানববন্ধনে বক্তারা বলেন- শিক্ষক আল আমিন কে লাঞ্ছিত করার মাধ্যমে পুরো শিক্ষক সমাজকে লাঞ্ছিত করা হয়েছে। একজন জনপ্রতিনিধির কাছে এমন জঘন্যতম নিন্দনীয় কাজ কখনোও জাতি আশা করেনা। বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্থানীয় সাংসদ ও প্রশাসনের নিকট অতি দ্রুত অভিযুক্ত ভাইস চেয়ারম্যান কে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। অন্যথায় কঠিন আন্দোলনসহ নবীনগর-কোম্পানিগঞ্জ সড়ক অচল করে দেওয়ার হুশিয়ারী করেন বক্তারা। শান্তিপূর্ণ মানববন্ধন চলাকালে ভাইস চেয়ারম্যানের লোকজন মানববন্ধনে অংশগ্রহন করা লোকজনের উপর অতর্কিত হামলা চালিয়ে মানববন্ধন পন্ড করে দেয়। এসময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়াই উত্তেজনার সৃষ্টি হয়। উল্লেখ্য - গত মঙ্গলবার নবীনগর উপজেলা পরিষদ চত্তরে প্রধান শিক্ষক আল আমিন খানের উপর উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির হোসেন সাদেক-এর নেতৃত্বে একদল সন্ত্রাসী আক্রমণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ছাত্র-ছাত্রীসহ সর্বমহলে সাধারণ মানুষ ভাইস চেয়ারম্যান সাদেকের শাস্তির দাবিতে প্রতিবাদে ফেটে পড়েন। ঘটনার ২ দিন পরও স্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসন এই ঘটনার কোন ব্যাবস্থা গ্রহন না করায় ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেকের শাস্তির দাবীতে এই মানববন্ধনের আয়োজন করেন জাড়েরা গ্রামের নেতৃবৃন্দরা।

আরও পড়ুন