ঢাকা ১৩ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক মুক্তিযোদ্ধাসহ আরও যাদের ভাতা বাড়বে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ দগ্ধ ৫ কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা সৌদি হজমন্ত্রীর সৌদি আরবে মুরাদনগরের প্রবাসী রাসেলের মৃত্যু, মরদেহ দেশে আনার আকুতি পরিবারের কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন এমপি বাহার।

অনলাইন সংস্করণ
১৫ আগস্ট ২০২০, ৮:৫২ পূর্বাহ্ণ ১১ বার পঠিত
শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা  জানিয়েছেন এমপি বাহার।
ডেস্ক রিপোর্টঃ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্সিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। ১৫ আগস্ট সকাল সাড়ে ৮ টায় দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানা তিনি। এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল আলিম কাঞ্চন, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আরফানুল হক রিফাত সহ কুমিল্লা মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে সংক্ষিপ্ত বক্তৃতায় এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন অসহায় মানুষের জন্য রাজনীতি করছেন। জীবনের মূল্যবান সময় জেল খানায় কাটিয়েছেন, তিনি জেল খানায়ও স্বস্থিতে ছিলেনা, সেখানেও বঙ্গন্ধুকে আবদ্ধ করে রাখা হতো, কারো সাথে দেখা ও কথা বলতে দেওয়া হতো না। সবসময় তিনি দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিতেন। এমপি বাহার বলেন, আজ বঙ্গবন্ধু নেই, রয়েছে তাঁর নির্দেশনা ও স্বপ্ন, বঙ্গবন্ধু কন্য শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ চলছে। পরে কুমিল্লা মহানগর যুবলীগ, স্বেচ্ছা সেবকলীগ, ছাত্রলীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়।

আরও পড়ুন