ঢাকা ১৩ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক মুক্তিযোদ্ধাসহ আরও যাদের ভাতা বাড়বে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ দগ্ধ ৫ কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা সৌদি হজমন্ত্রীর সৌদি আরবে মুরাদনগরের প্রবাসী রাসেলের মৃত্যু, মরদেহ দেশে আনার আকুতি পরিবারের কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

শ্রীকাইল সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

অনলাইন সংস্করণ
১ ফেব্রুয়ারি ২০২৩, ২:৫১ অপরাহ্ণ ১২ বার পঠিত
শ্রীকাইল সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
  • আলম সামস্, বাঙ্গরাবাজার থানা:
কুমিল্লার মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী শ্রীকাইল সরকারি কলেজে ২০২৩ সালের একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। ১লা ফেব্রুয়ারি বুধবার সকাল ১০টায় শ্রীকাইল সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিয়া গোলাম সারোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন ভূঁইয়া জনী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীকাইল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইকবাল বাহার। প্রভাষক কামরুল হাসান মিকাইল ও মোঃ সফিকুল ইসলামের সঞ্চালনায় ওরিয়েন্টেশন ক্লাসে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক দেওয়ান মোঃ নকিবুল হুদা, প্রভাষক মোঃ সুমন মিঞা, প্রভাষক মোঃ ফয়েজ আহমেদ, মুরাদনগর উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম কে আই জাবেদ, শিক্ষার্থীদের মধ্যে মোঃ আশিক, মোঃ ওমর ফারুক প্রমূখ। এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন শ্রীকাইল সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ সহিদুল হক সরকার, লুৎফর রহমান, প্রভাষক জাকিরুর রহমান, জাহাঙ্গীর আলম, মোঃ জাকির হোসেন, আবু সুফিয়ান, কামরুল হাসান, আবু জাফর, শাহিনুল ইসলাম পলাশ, কাজী র‌ওনক জাহান, জাহানারা বেগম, সালমা পরভীন, ছাকিনা আক্তার। বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগের সহ-সভাপতি আলমগীর বেগ, শ্রীকাইল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রাসেল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরানুল ইসলাম, স্থানীয় ওয়ার্ড মেম্বার মোঃ গোলাম কিবরিয়া, মোঃ ফখরুল ইসলাম প্রমূখ।

আরও পড়ুন