ঢাকা ১৩ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক মুক্তিযোদ্ধাসহ আরও যাদের ভাতা বাড়বে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ দগ্ধ ৫ কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা সৌদি হজমন্ত্রীর সৌদি আরবে মুরাদনগরের প্রবাসী রাসেলের মৃত্যু, মরদেহ দেশে আনার আকুতি পরিবারের কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

সড়ক দূর্ঘটনায় বাঙ্গরা বাজার থানার এএসআই সাজ্জাদুল মান্নানের মৃত্যু

অনলাইন সংস্করণ
২ আগস্ট ২০২৩, ৪:০৩ অপরাহ্ণ ১৩ বার পঠিত
সড়ক দূর্ঘটনায় বাঙ্গরা বাজার থানার এএসআই সাজ্জাদুল মান্নানের মৃত্যু
  • নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর—বিষ্ণুপুর সড়কের বি—চাপিতলা এলাকায় মোটরসাইকেল ও ব্যাটারি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে আহত বাঙ্গরা বাজার থানার ডিউটিরত এএসআই সাজ্জাদুল মান্নান (৪১) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরন করেছেন। বুধবার বিকেলে রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের বি—চাপিতলায় এদুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ কর্মকর্তা সাজ্জাদুল লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার নান্দিয়ারাপাড়া গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে। বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরী জানান, ডিউটিরত অবস্থায় থানার সহকারী উপ—পরিদর্শক সাজ্জাদুল মান্নান ও কনস্টেবল আল—আমিন মোটরসাইকেল যোগে রামচন্দ্রপুর থেকে থানায় আসার পথে বি—চাপিতলায় একটি ব্যাটারি চালিত অটোরিক্সার সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আল আমিন অল্প আহত হলেও এএসআই সাজ্জাদুল গুরুতর আহত হয়। আহত সাজ্জাদুলকে প্রথমে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঢামেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত পুলিশ কর্মকর্তার মরদেহ ঢামেক থেকে তার গ্রামের বাড়ী রামগঞ্জের নান্দিয়ারা পাড়ায় নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন ওসি রিয়াজ উদ্দিন।

আরও পড়ুন