ঢাকা ৬ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে পুকুরে বিষ দিয়ে বিল্লাল সরকারের লাখ টাকার মাছ নিধন বরুড়া প্রেসক্লাবের সভাপতি জনি ও সম্পাদক ইলিয়াছ নির্বাচিত মুরাদনগরে ওলামাদের সাথে বিএনপি নেতার ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় কুমিল্লার এসপি প্রত্যাহারের ভুয়া চিঠি ভাইরালের ঘটনায় গ্রেপ্তার ২ সফল হজ ব্যবস্থাপনার পর বাংলাদেশকে হজ ২০২৭ রোডম্যাপ হস্তান্তর করলো সৌদি আরব মুরাদনগরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় একজন নিহত পাকা সড়ক খুঁড়ে করা হচ্ছে ইটের সলিং কুমিল্লায় ফিল্মি স্টাইলে কিশোরীকে ঘর থেকে অপহরণ আকস্মিক হাসপাতাল পরিদর্শনে হাসনাত, অনুপস্থিত চিকিৎসকদের শোকজ কুমিল্লায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু কুমিল্লায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

সমাবেশে যাওয়ার পথে হামলার শিকার বিএনপি'র শতাধিক নেতাকর্মী

অনলাইন সংস্করণ
১৪ জুলাই ২০২৩, ৩:২০ অপরাহ্ণ ১২ বার পঠিত
সমাবেশে যাওয়ার পথে হামলার শিকার বিএনপি'র শতাধিক নেতাকর্মী
  • স্টাফ রিপোর্টার, কুমিল্লা:
নোয়াখালী বিএনপি'র পদ যাত্রায় অংশগ্রহণের উদ্দেশ্য যাওয়ার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে বিএনপির শতাধিক কর্মী সমর্থক। বিএনপির নেতাকর্মীদের বহনকারী যানবাহন গুলো লাকসাম বাজারের কাছা কাছি যাওয়ার পর অর্ধশতাধিক অজ্ঞাত দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায় নেতাকর্মীদের উপর। ভাঙচুর করা হয় ৩৫টি মাইক্রোবাস ও গাড়ি। শুক্রবার দুপুর একটায় জেলার লাকসাম উত্তর বাইপাস সড়কের উত্তর মোড়ে এ হামলার ঘটনা ঘটে। এসময় মুরাদনগর উপজেলা বিএনপি'র প্রায় শতাধিক নেতা কর্মী গুরুতর আহত হয়। আহতদের মধ্যে রয়েছেন- মুরাদনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা মজিবুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এডভোকেট নাছির উদ্দিন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক নায়েব আলী, মুরাদনগর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি বসিরুল ইসলাম মোল্লা, কুমিল্লা উত্তর জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন, উপজেলা স্বেচ্ছসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক বাদশাসহ অন্তত ৬০ নেতাকর্মী। এদিকে, এ ঘটনার নিন্দা জানিয়ে আহত মুরাদনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা মজিবুল হক বলেন, আমাদের শান্তিপূর্ণ পদযাত্রা ব্যাহত করতে এ হামলা চালানো হয়েছে। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। আহতরা সকলে কুমিল্লা মেডিকেলসহ জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এবিষয়ে আহত বিএনপি কর্মী শেখ আলমগীর জানায়, কুমিল্লা (৩) মুরাদনগরের মাটি ও মানুষের হৃদয়ের স্পন্দন কেন্দ্রীয় বিএনপি'র ভাইস চেয়ারম্যান মজলুম জননেতা আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দাদা'র নির্দেশে মুরাদনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নোয়াখালী বিএনপি'র পদ যাত্রায় অংশগ্রহণের উদ্দেশ্যে যাওয়ার পথে আমাদের উপর অতর্কিত হামলা করে বিপরীতদলের নেতাকর্মীরা। মুরাদনগর উপজেলা যুবদলের সদস্য সচিব জয়নাল মোল্লা বলেন, আমরা কিছু বুঝে উঠার আগেই গাড়ির গতিরোধ করে আমাদের উপর অতর্কিত হামলা চালানো হয়েছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

আরও পড়ুন