ঢাকা ১৩ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক মুক্তিযোদ্ধাসহ আরও যাদের ভাতা বাড়বে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ দগ্ধ ৫ কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা সৌদি হজমন্ত্রীর সৌদি আরবে মুরাদনগরের প্রবাসী রাসেলের মৃত্যু, মরদেহ দেশে আনার আকুতি পরিবারের কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

সাবেক মন্ত্রী কায়কোবাদের বিরুদ্ধে অপ প্রচারের প্রতিবাদে বিক্ষোভ

অনলাইন সংস্করণ
১৪ এপ্রিল ২০২৫, ৫:৪০ অপরাহ্ণ ১৪ বার পঠিত
সাবেক মন্ত্রী কায়কোবাদের বিরুদ্ধে অপ প্রচারের প্রতিবাদে বিক্ষোভ
  • মুরাদনগর প্রতিনিধি:
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের পাঁচ বারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ও মুরাদনগর উপজেলা বিএনপি’র নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার মুলক সংবাদ সম্মেলনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলার ধামঘর ইউনিয়নের নহল চৌমুহনী বাজারে প্রতিবাদ সভা করে ধামঘর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন। প্রতিবাদ সভায় বক্তার অভিযোগ করে বলেন, মুরাদনগর ছাত্র-জনতার ব্যানারে মুরাদনগর উপজেলা এনসিপি দলের নেতা ঢাকা প্রেসক্লাবে গত রবিবার সংবাদ সম্মেলন করে। ওই সংবাদ সম্মেলনে আওয়ামীলীগ ও ছাত্রলীগ নেতাদের পক্ষে সাফাই দিয়ে মুরাদনগর উপজেলা বিএনপি ও মুরাদনগর গণমানুষের নেতা বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে আক্রমণাত্মক বক্তব্য দিয়েছে। মিথ্যা তথ্যে ভরা সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা ও ক্ষোভ জানাই। বক্তারা আরো বলেন, যারা মিথ্যা, বানোয়াট ও উদ্দ্যেপ্রণোদিত হয়ে অপপ্রচার করছে ওই সংবাদ সম্মেলনে যারা বিএনপি দাবী করেছেন তাদের উর্দ্দেশে বক্তারা বলেন আপনারা কিসের বিএনপি? গত ১৫টি বছর আপনারা কোথায় ছিলেন? আপনাদের বিরুদ্ধে আওয়ামীলীগের করা কয়টি গায়বি মামলা আছে? আপনারাতো মুরাদনগর আসনের আওয়ামীলীগের এমপি ইউছুফ আব্দুল্লাহ হারুনে দোসর। সেই আওয়ামীলীগের এজন্ডা বাস্তবায়নের জন্য এনসিপি দলে যোগ দিয়ে জনপ্রিয় নেতা কায়কোদ ও উপজেলা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে নেমেছেন। এ সময় বক্তব্য রাখেন, মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাছান ছিটন, ধামঘর ইউনিয়ন বিএনপির সভাপতি নেছার উদ্দিন বেলাল, সাধারন সম্পাদক রুহুল আমিন খোকন, উপজেলা বিএনপির নেতা আবু ইউছুফ হারুন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজ আহমেদ জুয়েল, ধামঘর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রুহুল আমীন সেন্টু। এ সময় আরো উপস্থিত ছিলেন, ধামঘর ইউনিয়ন বিএনপির নেতা ডা. আব্দুস ছাত্তার, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক সামছুল আলম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ কামাল হোসেন, যুগ্ম আহ্বায়ক বিল্লাল সরকার, শাহ আলম সজিব, যুবদল নেতা রফিক আহম্মেদ, উপজেলা ছাত্রদলের নেতা আনোয়ার হোসেন প্রমূখ।

আরও পড়ুন