ঢাকা ১৩ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক মুক্তিযোদ্ধাসহ আরও যাদের ভাতা বাড়বে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ দগ্ধ ৫ কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা সৌদি হজমন্ত্রীর সৌদি আরবে মুরাদনগরের প্রবাসী রাসেলের মৃত্যু, মরদেহ দেশে আনার আকুতি পরিবারের কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত মোশাররফের বাড়িতে শোকের ছায়া

অনলাইন সংস্করণ
৫ সেপ্টেম্বর ২০২০, ৬:০২ অপরাহ্ণ ১২ বার পঠিত
সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত মোশাররফের বাড়িতে শোকের ছায়া
নিজস্ব প্রতিবেদকঃ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত কুমিল্লার মোশাররফ হোসেনের (২৮) বাড়িতে এখন চলছে শোকের মাতম। গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে মালিককে নিয়ে প্রাইভেটকার যোগে কর্মস্থল থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান গাড়িচালক মোশাররফ। তবে মালিক প্রাণে বেঁচে গেছেন। নিহত মোশাররফ কুমিল্লার মুরাদনগর উপজেলার সদর ইউনিয়নের দিলালপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে। পরিবারের সদস্যরা তার মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনতে প্রায় আড়াই বছর আগে ধার-দেনা করে সৌদি আরবে পারি জমান মোশাররফ। তার মৃত্যুর খবরে গোটা পরিবার এখন শোকে পাথর। তিনি ছিলেন পরিবারের আয়ের একমাত্র উৎস। তার মৃত্যুতে অনিশ্চিত হয়ে পড়েছে স্ত্রী ও একমাত্র সন্তান মুজাহিদের ভবিষৎ। এখন শোকাহত স্বজনরা মোশারফের মরদেহের অপেক্ষায় রয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে মোশারফের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায়, তার স্ত্রী, মা, বাবা ও আত্মীয়-স্বজনরা আহাজারি করছেন। মোশাররফের মৃত্যুর খবরে তার বাড়িতে এসে ভিড় করেছেন পাড়া-প্রতিবেশী ও আত্মীয়-স্বজনরা। নিহত মোশাররফের বৃদ্ধ বাবা মোবারক হোসেন বলেন, সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনতে প্রায় আড়াই বছর আগে মোশাররফ সৌদি আরবে যায়। দুই মাস আগে ধার-দেনা করে বিদেশে যাওয়ার সব টাকা শোধ করেছে। সবেমাত্র একটু একটু করে সচ্ছলতা ফিরে আসছিল সংসারে। কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস সড়ক দুর্ঘটনায় আমার ছেলে প্রাণ হারালো। নিহতের ভগ্নিপতি মনির হোসেন বলেন, মরদেহ দেশে আনার জন্য সৌদি আরবে আইনি প্রক্রিয়া চলছে। পরিবারের শেষ ইচ্ছা দেশে এনে যেন মোশাররফের মরদেহ দাফন করা হয়। এ বিষয়ে তারা সরকারের সহায়তা কামনা করেছেন। স্থানীয় ইউপি সদস্য ইদ্রিস মিয়া বলেন, মোশাররফের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। সে অত্যন্ত বিনয়ী ও ভদ্র ছিল। তার মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকার দ্রুত পদক্ষেপ নেবে বলে আমরা আশা করি।

আরও পড়ুন