ঢাকা ১৩ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক মুক্তিযোদ্ধাসহ আরও যাদের ভাতা বাড়বে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ দগ্ধ ৫ কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা সৌদি হজমন্ত্রীর সৌদি আরবে মুরাদনগরের প্রবাসী রাসেলের মৃত্যু, মরদেহ দেশে আনার আকুতি পরিবারের কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

সৌদি আগ্রাসনে ইয়েমেনের ৩,৮০০ শিশু নিহত

অনলাইন সংস্করণ
২৫ ডিসেম্বর ২০২০, ১১:৪৬ পূর্বাহ্ণ ১৫ বার পঠিত
সৌদি আগ্রাসনে ইয়েমেনের ৩,৮০০ শিশু নিহত
আন্ত্ররজাতিক ডেস্কঃ
ইয়েমেনের স্বাস্থ্যমন্ত্রী তাহা মোতাওয়াক্কেল জানিয়েছেন, সৌদি নেতৃত্বাধীন জোটের বর্বর আগ্রাসনে এ পর্যন্ত ইয়েমেনের ৩,৮০০ শিশু নিহত হয়েছে। এছাড়া, সৌদি আগ্রাসনের কারণে চার লাখের বেশি শিশু মারাত্মকভাবে অপুষ্টিতে ভুগছে যাদের জরুরী ভিত্তিতে বিশেষ যত্ন নেয়া প্রয়োজন। বৃহস্পতিবার রাজধানী সানায় বার্ষিক স্বাস্থ্য সম্মেলনে ইয়েমেনের স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ইয়েমেনের যেসব মানুষ সৌদি জোটের আগ্রাসন ও অবরোধের অসহায় শিকার তাদের মধ্যে শিশুরা সবার শীর্ষে রয়েছে। এর মধ্যে অর্ধেকের বেশি অপুষ্টিতে ভুগছে এবং সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের শিশু হাসপাতালগুলোতেও হামলা চালাতে লজ্জাবোধ করছে না বলে তিনি মন্তব্য করেন। সম্মেলনে তাহা মোতাওয়াক্কেল ২০১৮ সালের আগস্ট মাসে উত্তরাঞ্চলীয় সা’দা প্রদেশে একটি স্কুলবাসে সৌদি আরবের বিমান হামলার কথা তুলে ধরে বলেন, এ ঘটনার মাধ্যমে পরিষ্কার হয় যে, সৌদি জোট শিশুদের বিরুদ্ধে যুদ্ধ করছে।

আরও পড়ুন